'উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা।'-বুঝিয়ে লেখো।
উত্তর: দরিদ্রতার কারণে ছেলেকে মেলায় পাঠাতে ব্যর্থ হওয়ায় দুখিনী মায়ের উত্তর দিতে জ্বালা দ্বিগুণ বেড়ে যায়। গরিব পল্লিমাতা ছেলের সব আবদার পূরণ করতে পারেন না। আড়ঙের দিনে করিম ও আজিজ মেলায় গেলেও আর্থিক অনটনের কারণে নিজের ছেলেকে যেতে দিতে পারেননি মা। ছেলেকে তিনি বোঝান, মুসলমানের আড়ঙে যেতে নেই। নিজের এমন অক্ষমতায় দুখিনী মায়ের অন্তরের জ্বালা যেন দ্বিগুণ বেড়ে যায়। তাই তিনি ছেলের উত্তর দিতে ব্যথিত হন।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা।'-বুঝিয়ে লেখো।
উত্তর