উদ্দীপক (i)-এ ফুটে ওঠা দিকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসে কীভাবে প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক (i)-এ ফুটে ওঠা স্বজনহারা হওয়ার দিকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসে কলেরার প্রকোপে এক রাতের মধ্যে বুধার পরিবারের সবাইকে হারানোর মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত বুধা চোখের সামনে কলেরায় আক্রান্ত হয়ে পরিবারের সবাইকে মৃত্যুবরণ করতে দেখেছে। সবাইকে হারিয়ে সে আজ নিঃস্ব। ঔপন্যাসিকের ভাষায় পুরো বাড়িটাই যেন তার সামনে স্তব্ধ হয়ে গেছে। মাত্র এক রাতের ব্যবধানে বাবা-মা, চার ভাই-বোনের সুখের সংসার ধ্বংস হয়ে গেছে। সংগত কারণেই ঘটনার আকস্মিকতায় শোকে স্তব্ধ হয়ে যায় বুধা। উদ্দীপক (i)-এর কবিতাংশে স্বজন হারানোর মর্মন্তুদ কাহিনি বিধৃত হয়েছে। সেখানে দেখা যায়, কোনো এক মহামারির প্রকোপে কবির সকল প্রিয়জন মারা যান। চোখের সামনে এভাবে প্রিয়জনদের হারিয়ে আহাজারিতে ভেঙে পড়েন তিনি। একইভাবে, 'কাকতাড়ুয়া' উপন্যাসেও ঔপন্যাসিক কলেরার প্রকোপে কিশোর বুধার পরিবার হারানোর দুঃখময় ঘটনার কথা উল্লেখ করেছেন। অর্থাৎ পরিবার হারিয়ে সুখীজীবন থেকে অল্প সময়ের ব্যবধানেই নিঃস্ব হয়ে যায় তারা। এ বিবেচনায়, উদ্দীপক (i)-এ ফুটে ওঠা স্বজনহারা হওয়ার দিকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসে কলেরার প্রকোপে এক রাতের মধ্যে বুধার পরিবারের সকলকে হারানোর মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপক (i)-এ ফুটে ওঠা দিকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসে কীভাবে প্রতিফলি…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর