রাজশাহী সিল্ক হাউজ কোন ধরনের পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর।
উত্তর: রাজশাহী সিল্ক হাউজ বিশেষ পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান । যে সকল পাইকারি ব্যবসায়ীরা কোনো একটি পণ্য লাইন বা পণ্য লাইনের আংশিক পণ্য নিয়ে ব্যবসায় করে তাদেরকে বিশেষ পাইকার বলে। এ ধরনের পাইকাররা একটি লাইনের পণ্য নিয়ে ব্যবসায় পরিচালনা করে। যেমন : রাজশাহীর আম, বগুড়ার দই, কুমিল্লার রসমালাই ইত্যাদি । উদ্দীপকে 'রাজশাহীর সিল্ক হাউজ' ঐতিহ্যবাহী রাজশাহীর সিল্ক শাড়ি বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি রাজশাহীতে উৎপাদিত সিল্ক শাড়ি একমাত্র তাদের দোকানের মাধ্যমে বিক্রয় করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি শুধু একটি মাত্র পণ্য লাইন নিয়ে কাজ করছে, যা বিশেষ পাইকারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, রাজশাহী সিল্ক হাউজ বিশেষ পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান।
HSC Marketing 2nd Paper Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় · সৃজনশীল
রাজশাহী সিল্ক হাউজ কোন ধরনের পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর