উদ্দীপকে উল্লিখিত ঢাকার ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর ধরন উল্লেখপূর্বক তাদের নাম, যশ ও মুনাফা বৃদ্ধির কারণ সম্পর্কে তোমার সুচিন্তিত মতামত প্রকাশ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঢাকার ব্যবসায় প্রতিষ্ঠানগুলো ধরন অনুযায়ী খুচরা ব্যবসায়; এক্ষেত্রে আঁচল নকশী বিতানের পণ্যগুলো বিশিষ্ট পণ্য হওয়ার কারণে তাদের নাম, যশ ও মুনাফা বৃদ্ধি পেয়েছে। যে খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন পণ্যের ব্যবসায় করে তাকে বিশিষ্ট পণ্যের দোকান বলা হয়। যেমন- এপেক্স জুতো, টাঙ্গাইল শাড়ি কুটির, স্যামসং গ্যালাক্সি মোবাইল ইত্যাদি। উদ্দীপকে 'আঁচল নকশী বিতান' একটি বিখ্যাত হস্তশিল্পের দোকান। তাদের দোকান থেকে ঢাকার নিউমার্কেট ও মৌচাক মার্কেটের খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যসামগ্রী কিনে নিয়ে ভোক্তাদের নিকট বিক্রয় করেন। সাধারণত যেসব ভোক্তারা পণ্যের স্বতন্ত্র বৈশিষ্ট্য ও ব্র্যান্ড ইমেজকে গুরুত্ব দেয় তারাই এসব পণ্যের ক্রেতা। দাম বেশি হলেও ভোক্তারা এসব পণ্য কিনে নিজেদেরকে ধন্য মনে করেন। এসব বিশিষ্ট পণ্য বিক্রয়ের মাধ্যমে ব্যবসায়ীরা যেমন নাম, যশ ও মর্যাদা ভোগ করেন তেমনি ভোগের মাধ্যমে ক্রেতারাও নাম, যশ ও মর্যাদা ভোগ করেন। সুতরাং আঁচল নকশী বিতানের পণ্যগুলো বিশিষ্ট পণ্য হওয়ার কারণেই ক্রেতাদের নাম ও যশ বৃদ্ধির পাশাপাশি বিক্রেতারও মুনাফা বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে।
HSC Marketing 2nd Paper Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঢাকার ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর ধরন উল্লেখপূর্বক তা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর