শুধু বই বিক্রয়ের উপর ভিত্তি করে একটি মার্কেট গড়ে উঠেছে বিষয়টি ব্যবসায়িক দিক থেকে বিশ্লেষণ কর।
উত্তর: শুধু বই বিক্রয়ের উপর ভিত্তি করে একটি মার্কেট গড়ে উঠেছে - বিষয়টি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যৌক্তিক। যে খুচরা ব্যবসায় প্রতিষ্ঠানে ক্রেতাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করা হয় এবং যার অবস্থান সাধারণত আবাসিক এলাকার কাছাকাছি হয় তাকে সুবিধা বিপণি বলে। এ বিপণি সাধারণত আবাসিক এলাকার নিকট অবস্থিত হয় এবং সপ্তাহে সাতদিন খোলা থাকে। উদ্দীপকে বই বিক্রয়ের জন্য বাংলাদেশের ঢাকার নীলক্ষেত একটি প্রসিদ্ধ স্থান। এখানে প্রচুর বইয়ের দোকান রয়েছে। এছাড়াও রয়েছে ফটোকপি, কম্পিউটার কম্পোজ, স্টেশনারি দ্রব্যাদি বিক্রয়, বই বাঁধাই করা ইত্যাদির দোকান। তবে জায়গাটি পরিচিতি লাভ করেছে শুধু বই বিক্রয়ের জন্য। কারণ এখানে বিভিন্ন রকমের বই (যেমন: স্কুল, কলেজের একাডেমিক বই, আইনের বই, মেডিকেল বই, ইঞ্জিনিয়ারিং বই, ইসলামিক বই ইত্যাদি) পাওয়া যায়। যেকোনো ব্যবসায়ের জন্য উপযুক্ত স্থান নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ উপযুক্ত স্থানের উপরই ব্যবসায়ের সফলতা বা ব্যর্থতা অনেকাংশে নির্ভরশীল। উদ্দীপকের বাজারটিও এই স্থানগত সুবিধার কথা চিন্তা করে গড়ে উঠেছে। কারণ এর আশেপাশে রয়েছে বিভিন্ন ধরনের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ। এতে বাজারে প্রচুর লোকের সমাগম হবে এবং বাজারটি একটি বিখ্যাত বাজারে পরিণত হবে। সুতরাং, শুধু বই বিক্রয়ের উপর ভিত্তি করে একটি মার্কেট গড়ে উঠেছে বিষয়টি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যৌক্তিক - বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় · সৃজনশীল
শুধু বই বিক্রয়ের উপর ভিত্তি করে একটি মার্কেট গড়ে উঠেছে বিষয়টি ব্যবস…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর