বিপণনে খুচরা ব্যবসায় কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: চূড়ান্ত ভোক্তার নিকট পণ্যদ্রব্য বিক্রয়কার্যকে খুচরা ব্যবসায় বলে। পণ্য বণ্টনপ্রণালির সর্বশেষ প্রান্তে অর্থাৎ ভোক্তাদের অত্যন্ত কাছাকাছি অবস্থান করে খুচরা ব্যবসায়িগণ। উৎপাদক তাদের চাহিদা মোতাবেক পণ্য ও সেবা সরবরাহ করেন। তাদের সাথে ভোক্তাদের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে উঠে। খুচরা ব্যবসায়ের সাথে যেরূপ সম্পর্ক গড়ে ওঠে তা অন্য ব্যবসায়ের ক্ষেত্রে সম্ভব নয়। এছাড়া খুচরা ব্যবসায় এমন কিছু কার্যক্রম সম্পাদন করে যা ব্যতীত পণ্য বা সেবাসমূহ প্রকৃত ক্রেতাদের নিকট পৌঁছানো আদৌ সম্ভব নয়। তাই বিপণনে খুচরা ব্যবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Marketing 2nd Paper Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় · সৃজনশীল
বিপণনে খুচরা ব্যবসায় কেন গুরুত্বপূর্ণ?
উত্তর