উদ্দীপকে উল্লিখিত 'আঁচল নকশী বিতান' কোন ধরনের ব্যবসায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'আঁচল নকশী বিতান' পাইকারি ব্যবসায়। পণ্যসামগ্রী উৎপাদক বা বিপণনকারীর নিকট থেকে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করার কাজকে পাইকারি ব্যবসায় বলে। যারা এ ব্যবসায়ে জড়িত থাকে তাদেরকে বলা হয় পাইকার। পাইকারি ব্যবসায় মূলত উৎপাদক এবং খুচরা ব্যবসায়ের মধ্যে সংযোগ রক্ষা করে চলে। উদ্দীপকে 'আঁচল নকশী বিতান' টাঙ্গাইলের বিখ্যাত হস্তশিল্পের একটি দোকান। তারা ঢাকার নিউমার্কেট, মৌচাক মার্কেট এবং শান্তিনগরের বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের নিকট নকশিকাঁথা, চাদর, থ্রি-পিস, পাঞ্জাবি ইত্যাদি বিক্রয় করেন। এসব খুচরা ব্যবসায়ীরা পরবর্তীতে চূড়ান্ত ভোক্তাদের নিকট বিক্রয় করেন। সুতরাং এটি স্পষ্ট যে, 'আঁচল নকশী বিতান' পাইকারি ব্যবসায়ের কার্যক্রম সম্পন্ন করছে।
HSC Marketing 2nd Paper Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'আঁচল নকশী বিতান' কোন ধরনের ব্যবসায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর