পণ্যের স্তরসমূহ আলোচনা কর।
উত্তর: একটি পণ্য বাজারে প্রবেশ থেকে শুরু করে বাজার থেকে সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়া পর্যন্ত যেসকল পর্যায় বা স্তর অতিক্রম করে সেগুলোকে পণ্যের জীবনচক্র বা পণ্যের স্তর বলে। কোনো পণ্য চিরকাল একইভাবে বাজারে টিকে থাকতে পারে না। বাজারে পণ্য প্রবেশের পর কোম্পানি বিজ্ঞাপন দেয় ও প্রসারমূলক কাজ চালায়। এতে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায় এবং অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হয়। এরপর অন্যান্য পণ্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হলে এর বিক্রয় ও মুনাফা হ্রাস পেতে থাকে। পর্যায়ক্রমে পণ্যের চাহিদা, বিক্রয় ও মুনাফা কমতে থাকে এবং এক পর্যায়ে চাহিদা আর থাকে না। এভাবে পণ্যের উদ্ভাবন থেকে শুরু করে পতন পর্যন্ত চক্রই হলো পণ্যের জীবন চক্র বা পণ্যের স্তর।
HSC Marketing 2nd Paper Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় · সৃজনশীল
পণ্যের স্তরসমূহ আলোচনা কর।
উত্তর