উদ্দীপকের নীলক্ষেতের বইয়ের দোকান কোন ধরনের খুচরা ব্যবসায়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের নীলক্ষেতের বইয়ের দোকান খুচরা ব্যবসায়ের সুবিধা বিপণি। যে খুচরা ব্যবসায় প্রতিষ্ঠানে ক্রেতাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করা হয় এবং যার অবস্থান সাধারণত আবাসিক এলাকার কাছাকাছি হয় তাকে সুবিধা বিপণি বলে। এ বিপণি সাধারণত আবাসিক এলাকার নিকট অবস্থিত হয় এবং সপ্তাহে সাতদিন খোলা থাকে। উদ্দীপকে বই বিক্রয়ের জন্য বাংলাদেশের ঢাকার নীলক্ষেত একটি প্রসিদ্ধ স্থান। এখানে প্রচুর বইয়ের দোকান রয়েছে। এছাড়াও রয়েছে ফটোকপি, কম্পিউটার কম্পোজ, স্টেশনারি দ্রব্যাদি বিক্রয়, বই বাঁধাই করা ইত্যাদির দোকান। তবে জায়গাটি পরিচিতি লাভ করেছে শুধু বই বিক্রয়ের জন্য। কারণ এখানে বিভিন্ন রকমের বই (যেমন: স্কুল, কলেজের একাডেমিক বই, আইনের বই মেডিকেল বই, ইঞ্জিনিয়ারিং বই, ইসলামিক বই ইত্যাদি) পাওয়া যায়। উক্ত প্রতিষ্ঠানগুলোর ছাত্র- ছাত্রীদের বই কেনার জন্য উক্ত স্থানটি সুবিধাজনক। তাই বলা যায়, উদ্দীপকের নীলক্ষেতের বইয়ের দোকান খুচরা ব্যবসায়ের সুবিধা বিপণি।
HSC Marketing 2nd Paper Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের নীলক্ষেতের বইয়ের দোকান কোন ধরনের খুচরা ব্যবসায়ের অন্তর্ভু…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর