শেয়ারFacebookWhatsApp

"স্বপ্নীল হাউজ" কে "স্বপ্নীল কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্তটি কী যৌক্তিক?- মতামত দাও।

উত্তর: 'স্বপ্নীল হাউজ' কে 'স্বপ্নীল কোম্পানিতে' রূপান্তরের ফলে তা বহুশাখা বিপণিতে পরিণত হবে। পণ্যমান উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে রূপান্তরের সিদ্ধান্তটি যৌক্তিক। উৎপাদক যখন একই মালিকানায় পরিচালিত শাখা দোকানের মাধ্যমে তার উৎপাদিত পণ্য ভোক্তাদের নিকট বিক্রয় করে তাকে বহুশাখা বিপণি বলে। 'স্বপ্নীল হাউজ' একটি চেইন স্টোর। প্রতিষ্ঠানটি বিভিন্ন বাজার থেকে মহিলাদের থ্রি-পিস সংগ্রহ করে। অতঃপর সংগৃহীত পোশাক নিজস্ব শাখা দোকানের মাধ্যমে বিক্রয় করে। কঠোর প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করে। তাই ব্যবসায় প্রসারের লক্ষ্যে ব্যবসায়টিকে আইনগত বৈধতা দিয়ে 'স্বপ্নীল কোম্পানিতে' রূপান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। তাছাড়া স্বপ্নীল কোম্পানি নিজের উৎপাদিত পণ্যগুলো এখন থেকে নিজস্ব শাখা দোকানের মাধ্যমে বিক্রয়ের সিদ্ধান্ত নেয়। ফলে এটি বহুশাখা বিপণিতে রূপান্তরিত হবে। চেইন স্টোর থেকে বহুশাখা বিপণি প্রতিষ্ঠার কারণে ব্যবসায়িক প্রসার ঘটবে। পূর্বে প্রতিষ্ঠানটি অন্যান্য উৎপাদকের কাছ থেকে পণ্য ক্রয় করে তা বিক্রয় করত। এতে তাদের মুনাফা কম হতো। কিন্তু বর্তমানে তারা নিজেরাই পোশাক তৈরি করায় ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করা সহজ হবে। ফলে ক্রেতাদের নিকট প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে। এ বিষয়গুলো বিবেচনায় বলা যায়, প্রতিষ্ঠানটি রূপান্তরের সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক।

HSC Marketing 2nd Paper Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 2nd Paper · Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় · সৃজনশীল

"স্বপ্নীল হাউজ" কে "স্বপ্নীল কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্তটি কী য…

উদ্দীপক

"স্বপ্নীল হাউজ” কুষ্টিয়া শহর এলাকায় মহিলাদের থ্রি-পিছ বিক্রেতা। তারা দেশের বিভিন্ন বাজার হতে থ্রি-পিজ সংগ্রহ করে বিভিন্ন স্থানে শাখা খুলে বিক্রয় করে। এ বিপণীর সকল শাখায় একই বিক্রয় নীতি অনুসরণ করা হয়। এতে "স্বপ্নীল হাউজ" এর পরিচিত, সুনাম, বিক্রি ও মুনাফা বাড়ে এবং ব্যবসায় সফলতা আসে। বর্তমানে প্রতিষ্ঠানটি "স্বপ্নীল কোম্পানি লি." নামে আন্তর্জাতিক মানের থ্রি-পিছ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া 'স্বপ্নীল কোম্পানি' নিজেদের উৎপাদিত থ্রি-পিছ দেশের বিভিন্ন শাখায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

Barisal · 2017

উত্তর

যেসব পণ্য দেখামাত্রই ক্রেতারা কোনো প্রকার পরিকল্পনা ছাড়া আবেগ তাড়িত হয়ে ক্রয় করে সেগুলোকে লোভনীয় পণ্য বলে। যেমন: চকলেট, আইসক্রিম, ফুচকা ইত্যাদি হলো লোভনীয় পণ্য।

উত্তর

যে প্রক্রিয়ার মাধ্যমে ভোক্তাদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে পণ্য ও সেবাসামগ্রী বিক্রয়ের চেষ্টা চালানো হয় তাকে প্রত্যক্ষ বিপণন বলে। প্রত্যক্ষ বিপণনে সম্ভাব্য ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে পণ্য বা সেবাসামগ্রীর বিভিন্ন দিক তুলে ধরে তাদের পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা হয়। এ ধরনের বিপণনে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি বিক্রয় প্রচেষ্টা চালানো হয়। ভোক্তাদের সাথে ব্যক্তিগতভাবে সরাসরি যোগাযোগ করে বিক্রয় প্রচেষ্টা চালানো হয় বলে একে সহজ ও ব্যক্তিগত পদ্ধতিও বলা হয়।

উত্তর

'স্বপ্নীল হাউজ' ব্যবসায়টি হলো চেইন স্টোর। চেইন স্টোর হলো একটি বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান, যা একই মালিকানা ও ব্যবস্থাপনার আওতায় একাধিক শাখা দোকানের মাধ্যমে পরিচালনা করা হয়। এর মূল বৈশিষ্ট্য হলো- এরা নিজে কখনও পণ্য উৎপাদন করে না। 'স্বপ্নীল হাউজ' হলো কুষ্টিয়া শহরে মহিলাদের থ্রি-পিস বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান। তারা দেশের বিভিন্ন বাজার থেকে থ্রি-পিস সংগ্রহ করে বিভিন্ন স্থানে শাখা খুলে তা বিক্রয় করে। এ বিপণির সব শাখায় একই বিক্রয়নীতি অনুসরণ করা হয়। এর পরিচালনা, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা কেন্দ্রীভূত থাকে। অর্থাৎ প্রতিষ্ঠানটি কী করবে বা কী করা উচিত, কী ধরনের বিক্রয়নীতি অনুসরণ করবে বা প্রতিটি শাখার সাজসজ্জা কেমন হবে তা কেন্দ্র থেকে নির্ধারণ করে দেয়া হয়। এছাড়া প্রতিটি শাখাও একই নামে পরিচালিত হয়। 'স্বপ্নীল হাউজ'-এর এসব বৈশিষ্ট্য চেইন স্টোরের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং বলা যায়, 'স্বপ্নীল হাউজ' একটি চেইন স্টোর বা বিপণি মালা।

উত্তর

'স্বপ্নীল হাউজ' কে 'স্বপ্নীল কোম্পানিতে' রূপান্তরের ফলে তা বহুশাখা বিপণিতে পরিণত হবে। পণ্যমান উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে রূপান্তরের সিদ্ধান্তটি যৌক্তিক। উৎপাদক যখন একই মালিকানায় পরিচালিত শাখা দোকানের মাধ্যমে তার উৎপাদিত পণ্য ভোক্তাদের নিকট বিক্রয় করে তাকে বহুশাখা বিপণি বলে। 'স্বপ্নীল হাউজ' একটি চেইন স্টোর। প্রতিষ্ঠানটি বিভিন্ন বাজার থেকে মহিলাদের থ্রি-পিস সংগ্রহ করে। অতঃপর সংগৃহীত পোশাক নিজস্ব শাখা দোকানের মাধ্যমে বিক্রয় করে। কঠোর প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করে। তাই ব্যবসায় প্রসারের লক্ষ্যে ব্যবসায়টিকে আইনগত বৈধতা দিয়ে 'স্বপ্নীল কোম্পানিতে' রূপান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। তাছাড়া স্বপ্নীল কোম্পানি নিজের উৎপাদিত পণ্যগুলো এখন থেকে নিজস্ব শাখা দোকানের মাধ্যমে বিক্রয়ের সিদ্ধান্ত নেয়। ফলে এটি বহুশাখা বিপণিতে রূপান্তরিত হবে। চেইন স্টোর থেকে বহুশাখা বিপণি প্রতিষ্ঠার কারণে ব্যবসায়িক প্রসার ঘটবে। পূর্বে প্রতিষ্ঠানটি অন্যান্য উৎপাদকের কাছ থেকে পণ্য ক্রয় করে তা বিক্রয় করত। এতে তাদের মুনাফা কম হতো। কিন্তু বর্তমানে তারা নিজেরাই পোশাক তৈরি করায় ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করা সহজ হবে। ফলে ক্রেতাদের নিকট প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে। এ বিষয়গুলো বিবেচনায় বলা যায়, প্রতিষ্ঠানটি রূপান্তরের সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক।
HSCMarketing 2nd PaperChapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাহাঙ্গীর আড়ং ডেইরি থেকে পাস্তুরিত দুধ সংগ্রহ করে নিজস্ব পরিবহনের মাধ্যমে এলাকার বিভিন্ন দোকানে সরবরাহ করেন। তাছাড়া তিনি স্থানীয় কিছু হসপিটাল, কাফেটিরিয়া ও রেস্টুরেন্টে দুধ সরবরাহ করেন। এর মাধ্যমে তিনি আর্থিকভাবে বেশ লাভবান হন। বন্ধুদের পরামর্শে তিনি ঢাকার শাহজালাল বিমানবন্দরের সামনে মেশিনের সাহায্যে চা, কফি, কোমল পানীয় এবং ফ্রুট জুস বিক্রির চিন্তা করছেন। জনাব জাহাঙ্গীরের বিশ্বাস তার এ নতুন ব্যবসায়ের মাধ্যমে তিনি কম ঝামেলায় বেশি লাভবান হতে পারবেন। [শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ]
ক
বহুশাখা বিপণি কাকে বলে?
খ
বিপণনে খুচরা ব্যবসায় কেন গুরুত্বপূর্ণ?
গ
জাহাঙ্গীরের কার্যাবলি কোন ধরনের পাইকারি ব্যবসায়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ
সম্প্রতি জাহাঙ্গীরের নতুন ব্যবসায়ের সিদ্ধান্তটি কতটুকু যৌক্তিক? খুচরা ব্যবসায়ের ধরন উল্লেখপূর্বক তোমার মতামত ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিপণনে খুচরা ব্যবসায় কেন গুরুত্বপূর্ণ?

বিপণনে খুচরা ব্যবসায় কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বহুশাখা বিপণি কাকে বলে?

বহুশাখা বিপণি কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বই বিক্রয়ের জন্য বাংলাদেশের ঢাকার নীলক্ষেত একটি প্রসিদ্ধ স্থান। এখানে প্রচুর বইয়ের দোকান রয়েছে। এছাড়াও ফটোকপি, কম্পিউটার কম্পোজ, স্টেশনারি দ্রব্যাদি বিক্রয়, বই বাধাই করা ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ করা হয়। তবে জায়গায়টি পরিচিতি লাভ করেছে শুধু বই বিক্রয়ের জন্য। কারণ এখানে বিভিন্ন রকমের বই পাওয়া যায় যেমন: স্কুল, কলেজের একাডেমিক বুক, মেডিকেল বুক, ইঞ্জিনিয়ারিং বুক, ইসলামিক বুক ইত্যাদি। [বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা]
ক
পণ্য কাকে বলে?
খ
পণ্যের স্তরসমূহ আলোচনা কর।
গ
উদ্দীপকের নীলক্ষেতের বইয়ের দোকান কোন ধরনের খুচরা ব্যবসায়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ
শুধু বই বিক্রয়ের উপর ভিত্তি করে একটি মার্কেট গড়ে উঠেছে বিষয়টি ব্যবসায়িক দিক থেকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পণ্যের স্তরসমূহ আলোচনা কর।

পণ্যের স্তরসমূহ আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পণ্য কাকে বলে?

পণ্য কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'আঁচল নকশী বিতান' টাঙ্গাইলের বিখ্যাত হস্তশিল্পের একটি দোকান। এখানে উন্নতমানের নকশিকাঁথা, পাঞ্জাবি, থ্রি-পিস ও চাদর বিক্রয় করা হয়। ঢাকার নিউমার্কেট, মৌচাক মার্কেট ও শান্তিনগরের বহু ব্যবসায় প্রতিষ্ঠান উক্ত প্রতিষ্ঠান থেকে হস্তশিল্পের পণ্যসামগ্রী নিয়মিত ক্রয় করে তা ভোক্তাদের মাঝে বিক্রয় করেন। ভোক্তারা পণ্য পেয়ে নিজেদেরকে ধন্য মনে করেন। এতে এদের নাম, যশ ও মর্যাদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। [দিনাজপুর বোর্ড ২০১৬]
ক
বিভাগীয় বিপণি কী?
খ
অটোমেটিক ভেন্ডিং বিক্রেতাবিহীন ব্যবসায়- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে উল্লিখিত 'আঁচল নকশী বিতান' কোন ধরনের ব্যবসায়? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লিখিত ঢাকার ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর ধরন উল্লেখপূর্বক তাদের নাম, যশ ও মুনাফা বৃদ্ধির কারণ সম্পর্কে তোমার সুচিন্তিত মতামত প্রকাশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অটোমেটিক ভেন্ডিং বিক্রেতাবিহীন ব্যবসায়- ব্যাখ্যা কর।

অটোমেটিক ভেন্ডিং বিক্রেতাবিহীন ব্যবসায়- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বিভাগীয় বিপণি কী?

বিভাগীয় বিপণি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সম্প্রতি জাহাঙ্গীরের নতুন ব্যবসায়ের সিদ্ধান্তটি কতটুকু যৌক্তিক? খুচরা ব্যবসায়ের জাহাঙ্গীরের কার্যাবলি কোন ধরনের পাইকারি ব্যবসায়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।বিপণনে খুচরা ব্যবসায় কেন গুরুত্বপূর্ণ?বহুশাখা বিপণি কাকে বলে?শুধু বই বিক্রয়ের উপর ভিত্তি করে একটি মার্কেট গড়ে উঠেছে বিষয়টি ব্যবসায়িক দিক থেকেউদ্দীপকের নীলক্ষেতের বইয়ের দোকান কোন ধরনের খুচরা ব্যবসায়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যাপণ্যের স্তরসমূহ আলোচনা কর।পণ্য কাকে বলে?উদ্দীপকে উল্লিখিত ঢাকার ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর ধরন উল্লেখপূর্বক তাদের নাম, যশ ওউদ্দীপকে উল্লিখিত 'আঁচল নকশী বিতান' কোন ধরনের ব্যবসায়? ব্যাখ্যা কর।অটোমেটিক ভেন্ডিং বিক্রেতাবিহীন ব্যবসায়- ব্যাখ্যা কর।বিভাগীয় বিপণি কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।