মিসেস টুম্পার প্রথম পর্যায়ে সম্পাদিত ব্যবসায় কার্যক্রম কোন ধরনের খুচরা ব্যবসায়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: মিসেস টুম্পার প্রথম পর্যায়ে সম্পাদিত ব্যবসায় কার্যক্রম ভ্রাম্যমাণ খুচরা ব্যবসায়ের অন্তর্গত। ভোক্তাদের নিকট সরাসরি উপস্থিত হয়ে প্রদর্শন ও ব্যাখ্যার মাধ্যমে পণ্য ও সেবাসামগ্রী বিক্রয়ের প্রচেষ্টাকে ভ্রাম্যমান খুচরা ব্যবসায় বা ঘরে ঘরে বিক্রয় বলে। উদ্দীপকে মিসেস টুম্পার প্রথম পর্যায়ে ব্যবসায় কার্যক্রম ভ্রাম্যমাণ খুচরা ব্যবসায়ের অন্তর্ভুক্ত। সাধারণত তৈজসপত্র, নকশিকাঁথা, বিছানার চাদর, তরকারি ইত্যাদি এ পদ্ধতিতে বিক্রয় করতে দেখা যায়। বাংলাদেশে এ ধরনের ব্যবসায়ী অনেকের কাছে ফেরিওয়ালা হিসেবেও পরিচিত। মিসেস টুম্পাকেও যশোর থেকে নকশিকাঁথা ও বিছানার চাদর সংগ্রহ করে ঢাকার বিভিন্ন জায়গায় ঘরে ঘরে গিয়ে বিক্রয় করতে দেখা যায়। অর্থাৎ তিনি একটি বা দুটি করে নকশিকাঁথা ও বিছানার চাদর সরাসরি গ্রাহকদের কাছে বিক্রয় করেন।
HSC Marketing 2nd Paper Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় · সৃজনশীল
মিসেস টুম্পার প্রথম পর্যায়ে সম্পাদিত ব্যবসায় কার্যক্রম কোন ধরনের খু…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর