পাইকারদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
উত্তর: উৎপাদকের কাছ থেকে প্রকৃত ভোক্তার কাছে পণ্য পৌঁছে দিতে পাইকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাইকাররা সাধারণত একসাথে অধিক পরিমাণে পণ্য ক্রয় করেন। ক্রয়কৃত পণ্য পরিবহন ব্যবস্থার মাধ্যমে নিয়ে এসে তারা গুদামজাতকরণ করে। এসব পণ্য পরবর্তীতে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রয় করা হয়। পাইকার পণ্য সরবরাহ না করলে ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দেয়া খুচরা ব্যবসায়ীদের জন্য কঠিন হতো। তাছাড়া পাইকার উৎপাদককে বাজার সম্পর্কে তথ্য সরবরাহ করে থাকে। তাই বলা যায়, মধ্যস্থব্যবসায়ী হিসেবে পাইকার খুবই গুরুত্বপূণ ভূমিকা পালন করেন।
HSC Marketing 2nd Paper Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় · সৃজনশীল
পাইকারদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
উত্তর