উদ্দীপকে 'মমতা ফ্যাশনস'কে অগ্রিম অর্থ প্রদান করা পাইকারি ব্যবসায়ীর কোন ধরনের কাজ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'মমতা ফ্যাশনস'-কে অগ্রিম অর্থ প্রদান করা পাইকারি ব্যবসায়ীর অর্থসংস্থানের কাজ। পাইকার নিজস্ব প্রয়োজনে অর্থসংস্থান ছাড়াও অনেক সময় উৎপাদনকারী ও খুচরা ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করে। উৎপাদকদের অগ্রিম প্রদান এবং খুচরা ব্যবসায়ীদের বাকিতে পণ্য সরবরাহ করে এরূপ সহায়তা দেওয়া হয়। উদ্দীপকের মমতা ফ্যাশনস একটি শার্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা উৎপাদিত শার্ট স্থানীয় পাইকারদের নিকট বিক্রয় করে থাকেন। এক্ষেত্রে পাইকাররা নিরবচ্ছিন্ন পণ্য পাওয়ার স্বার্থে মমতা ফ্যাশনস'কে মাঝে মধ্যে অগ্রিম অর্থ প্রদান করে। পাইকারদের এরূপ আর্থিক সহায়তার ফলে মমতা ফ্যাশনস-এর মালিককে প্রতিষ্ঠানের চলতি মূলধন ও বাজারজাতকরণ নিয়ে ভাবতে হয় না। সুতরাং এরূপ অর্থসংস্থানের কাজের ফলে পাইকার এবং ব্যবসায়ী উভয়েই উপকৃত হয়ে থাকেন।
HSC Marketing 2nd Paper Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে 'মমতা ফ্যাশনস'কে অগ্রিম অর্থ প্রদান করা পাইকারি ব্যবসায়ীর …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর