উদ্দীপকে বর্ণিত পণ্যটি বাজারজাতকরণে আলম ট্রেডার্স এর ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পণ্যটি বাজারজাতকরণে পাইকারি ব্যবসায়ী হিসেবে আলম ট্রেডার্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পণ্যসামগ্রী উৎপাদক বা বিপণনকারীর নিকট থেকে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করার কাজকে পাইকারি ব্যবসায় বলে। যারা এ ব্যবসায়ে জড়িত থাকে তাদেরকে বলা হয় পাইকার। পাইকারি ব্যবসায় মূলত উৎপাদক এবং খুচরা ব্যবসায়ের মধ্যে সংযোগ রক্ষা করে চলে। উদ্দীপকের মমতা ফ্যাশনস একটি শার্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাদের শার্টের চাহিদা স্থানীয় বাজারে বৃদ্ধি পাওয়ায় পরবর্তীতে বিভাগীয় শহরে শার্ট বিক্রির জন্য আলম ট্রেডার্স-এর সাথে চুক্তিবদ্ধ হয়। আলম ট্রেডার্স নিজস্ব মালিকানা ও ব্যবস্থাপনার মাধ্যমে বিভাগীয় শহরের বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের মধ্যে শার্ট বিক্রি করে মমতা ফ্যাশনস-এর বাজার সম্প্রসারণে কাজ করবে। সুতরাং বলা যায়, মমতা ফ্যাশনস পাইকারি ব্যবসায়ী হিসেবে বিভিন্ন বিভাগীয় শহরে শার্টের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
HSC Marketing 2nd Paper Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত পণ্যটি বাজারজাতকরণে আলম ট্রেডার্স এর ভূমিকা মূল্যায়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর