উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি টঙ্গীতে যে নতুন শো-রুম স্থাপন করেছে তার ধরন উল্লেখপূর্বক যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি টঙ্গীতে যে নতুন শো-রুম স্থাপন করেছে তা হলো বাট্টা বিপণি। নতুন শো-রুমের ক্ষেত্রে তাদের হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রির সিদ্ধান্তটি যৌক্তিক। যে খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান কম মূল্যে কাঙ্খিত মুনাফা অর্জনের জন্য অধিক পরিমাণ পণ্য বিক্রয়ের প্রচেষ্টায় নিয়োজিত থাকে তাকে বাট্টা বিপণি বলে। এ ধরণের বিপণিতে কম মুনাফা গ্রহণের মাধ্যমে কম মূল্যে অধিক পরিমাণে পণ্য বিক্রয় করা হয়। উদ্দীপকে 'স্টাইল লেদার কোম্পানি' বহুশাখা খুচরা বিপণির মাধ্যমে তাদের ব্যবসায় পরিচালনা করে থাকে। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে টঙ্গীতে একটি নতুন শো-রুম স্থাপন করে। এখানে মানসম্মত পণ্য অন্যান্য শো-রুমের তুলনায় কিছুটা কম মূল্যে বিক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে কিছুটা কম মূল্যে পণ্য পেয়ে ক্রেতারা অত্যন্ত খুশি। এ শাখায় বিক্রি ও অন্যান্য শাখার তুলনায় অনেক বেশি। তাদের বর্তমানের এই বিপণিটি বাট্টা বিপণি হিসেবে বিবেচিত। বাট্টা বিপণি এমন এক ধরণের বিশেষায়িত খুচরা বিপণি যেখানে ক্রেতা আকর্ষণের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রয় করা হয়। পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য এ ধরণের বিপণি অত্যন্ত কার্যকর। উদ্দীপকের টঙ্গীর শাখাটি যেহেতু নতুন তাই তারা হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। নতুন শো-রুমে সাধারণত ক্রেতারা আসবে না তাই তাদেরকে আকর্ষণ করার জন্য পণ্যের মূল্য হ্রাস করলে ক্রেতা আকর্ষণ হবে। তাই বলা যায়, নতুন শো-রুমে হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রির সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক।
HSC Marketing 2nd Paper Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি টঙ্গীতে যে নতুন শো-রুম স্থাপন করেছে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর