খুচরা ব্যবসায়ের ধরন উল্লেখপূর্বক জনাব আসাদের সাম্প্রতিক কার্যক্রমের যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: সম্প্রতি জনাব আসাদের অটোমেটিক ভেন্ডিং ব্যবসায়ের সিদ্ধান্তটি যথার্থ হয়েছে বলে আমি মনে করি। অটোমেটিক ভেন্ডিং হলো ব্যক্তি যোগাযোগ ছাড়াই মেশিনের মাধ্যমে পণ্য বা সেবা বিক্রির প্রক্রিয়া। আমাদের দেশে এ ধরনের ব্যবসায় তেমন দেখা যায় না। উন্নত দেশগুলোতে ভেন্ডিং মেশিনে কেনাবেচা করতে বেশি দেখা যায়। জনাব আসাদ একজন জুস উৎপাদনকারী। তিনি এর আগে অনলাইনে জুস বিক্রয় করলেও সম্প্রতি তিনি বিভিন্ন জনবহুল এলাকায় মেশিনের মাধ্যমে জুস বিক্রি শুরু করেছেন। এ ধরনের মেশিনের নাম ভোল্ডিং মেশিন। এক্ষেত্রে তিনি ব্যাপক সাড়া পেয়েছেন। জনাব আসাদের নতুন ব্যবসায়টিতে বিক্রেতা অনুপস্থিত থাকবে। অর্থাৎ এ খুচরা ব্যবসায়টি স্থাপন করলে তাকে মেশিনের সামনে উপস্থিত থাকতে হবে না। এক্ষেত্রে ক্রেতারা তার কাঙ্ক্ষিত পণ্যটির মূল্য মেশিনে দিলে স্বয়ংক্রিয়ভাবেই তারা পণ্যটি পাবে। এতে তিনি ও ক্রেতা উভয়েই সময় ও শ্রম ব্যয় কমাতে পারবেন। তাছাড়া বিমানবন্দরে বিদেশি ক্রেতারা বাংলাদেশে এ ধরনের মেশিনে জুস পেয়ে উপকৃত হবেন। অন্যদিকে, এ ধরনের নতুন ব্যবসায় দেখে দেশীয় ক্রেতারাও আকৃষ্ট হবে। ফলে সার্বিকভাবে তার বিক্রি ও মুনাফা বাড়ার সম্ভাবনা তৈরি হবে। তাই আমি মনে করি, আসাদের অটোমেটিক ভেন্ডিং ব্যবসায় স্থাপনের সিদ্ধান্তটি যথার্থ হয়েছে।
HSC Marketing 2nd Paper Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় · সৃজনশীল
খুচরা ব্যবসায়ের ধরন উল্লেখপূর্বক জনাব আসাদের সাম্প্রতিক কার্যক্রমের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর