উদ্দীপকে উল্লিখিত বিক্রয়কর্মীদের যে ধরনের গুণাবলির কারণে বিক্রয় বৃদ্ধি আশানুরূপ হয়েছে, তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিক্রয়কর্মীদের যে ধরনের গুণাবলির কথা বলা হয়েছে তা হলো নৈতিক গুণাবলি। বর্তমান প্রতিযোগিতামূলক বিপণন পরিবেশে দক্ষতার সাথে পণ্য বিক্রয় করার জন্য বা বিক্রয় কাজে সফলতা অর্জন করার জন্য বিক্রয়কর্মীকে কতিপয় গুণের অধিকারী হতে হয় যেমন : শারীরিক, মানসিক, নৈতিক গুণাবলি ইত্যাদি। নৈতিক গুণাবলির অন্তর্ভুক্ত বিষয়াদি হলো : সততা, সত্যবাদিতা, নির্ভরযোগ্যতা, আনুগত্য ইত্যাদি। একজন বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলি পণ্য বিক্রয়ে সহায়তা করে। ২০১৮ সালের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাইকো ইলেকট্রনিক্স তাদের পণ্য বিক্রয়ের জন্য কিছু বিক্রয়কর্মী নিয়োগ দেয়। নিয়োগের পর তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। ফলে বিক্রয় বৃদ্ধিতে তাদের আশানুরূপ ফলাফল অর্জিত হয়। নিয়োগকর্তা ব্রিকয়কর্মীদের মধ্যে সততা ও বিশ্বস্ততা খুঁজে পান যা নৈতিক গুণাবলির অন্তর্ভুক্ত। তাই বলা যায়, বিক্রয় বৃদ্ধি আশানুরূপ হওয়ার পেছনে কারণ হলো বিক্রয়কর্মীদের নৈতিক গুণাবলি।
HSC Marketing 2nd Paper Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিক্রয়কর্মীদের যে ধরনের গুণাবলির কারণে বিক্রয় ব…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর