“চেইন স্টোরে মালিকানা এক ও অভিন্ন। ”- ব্যাখ্যা কর।
উত্তর: চেইন স্টোর হলো একই মালিকানা ও ব্যবস্থাপনায় পরিচালিত দুই বা ততোধিক খুচরা দোকান যেখানে একই ধরনের পণ্য বিক্রয় করা হয়। চেইন স্টোরগুলোতে একই ধরনের পণ্য বিক্রয় করা হয় বিভিন্ন শাখার মাধ্যমে। এ ধরনের দোকানের বাহ্যিক বিন্যাস, পণ্য মান, পণ্যমূল্য ইত্যাদি সবই একই রকমের হয়ে থাকে। এরা একই সাথে অনেক পরিমাণ পণ্য কিনে, ক্রয় ব্যয় কমাতে পারে। চেইন স্টোরের শাখা দেশের ভিতরে এবং দেশের বাইরেও থাকতে পারে। তবে মূল বিষয় হলো সকল ক্ষেত্রে ব্যবস্থাপনা এবং মালিকানা এক ও অভিন্ন হবে।
HSC Marketing 2nd Paper Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 7 : পাইকারী ও খুচরা ব্যবসায় · সৃজনশীল
“চেইন স্টোরে মালিকানা এক ও অভিন্ন। ”- ব্যাখ্যা কর।
উত্তর