জনাব আব্দুল লতিফ মিলের ক্ষতির সম্পূর্ণ অর্থ কেন পাবে না- ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আব্দুল লতিফ পাটের প্রকৃত মূল্যের ওপর অর্থাৎ ৫,০০,০০,০০০ টাকার ওপর বিমা না করায় ১,০০,০০,০০০ টাকা ক্ষতির সম্পূর্ণ অর্থ ফেরত পাবে না। যে পরিমাণ পণ্যের মূল্যের ওপর বিমা করা হয়, সে পরিমাণ পণ্য ক্ষতিগ্রস্ত হলে বা আংশিক ক্ষতিগ্রস্ত হলে বিমাচুক্তির শর্ত অনুযায়ী বিমাকারী ক্ষতিপূরণ পাবে। কিন্তু বিমাকারী যদি বিমাকৃত বিষয়বস্তুকে একাধিক বিমা কোম্পানির কাছে বিমা করতে পারে, এক্ষেত্রে বিমাকৃত বিষয়ের আংশিক ক্ষতি হলে সকল বিমা কোম্পানি আনুপাতিক হারে তা বহনে বাধ্য থাকে। উদ্দীপকে জনাব আব্দুল লতিফ ৫,০০,০০,০০০ টাকা মূল্যের মিলের জন্য 'মুন ইন্স্যুরেন্স' কোম্পানির নিকট ৩ কোটি ও 'সান ইন্স্যুরেন্স' কোম্পানির নিকট ১ কোটি টাকার বিমা করেন। এখানে তিনি সম্পূর্ণ টাকার ওপর বিমা না করে দুটি কোম্পানিতে ৪ কোটি টাকার বিমা করেন। তাই তিনি সম্পূর্ণ ক্ষতিপূরণের অর্থ পাবেন না বরং আনুপাতিক হারে ক্ষতিপূরণ পাবেন। জনাব আব্দুল লতিফ ৫,০০,০০,০০০ টাকার সম্পত্তির জন্য ৪,০০,০০,০০০ টাকার বিমাপত্র গ্রহণ করেন। তাই গড়পড়তা বিমাপত্র অনুযায়ী তিনি বিমাদাবির অর্থ পাবেন কিন্তু সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবেন না। আবার দ্বৈত বিমা করায় তিনি বিমাকারী থেকে আনুপাতিক হারে ক্ষতিপূরণ পাবেন। অর্থাৎ তিনি উভয় বিমা কোম্পানি থেকে মোট (৪,০০,০০,০০০ ÷ ৫,০০,০০,০০০) x ১,০০,০০,০০০ = ৮০,০০,০০০ টাকা ক্ষতিপূরণ পাবেন। তাই বলা যায়, জনাব আব্দুল লতিফ পাটের প্রকৃত মূল্যের ওপর বিমা না করায় ক্ষতির সম্পূর্ণ অর্থ পাবেন না।
HSC Finance 2nd Paper Chapter 13: অগ্নি বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 13: অগ্নি বিমা · সৃজনশীল
জনাব আব্দুল লতিফ মিলের ক্ষতির সম্পূর্ণ অর্থ কেন পাবে না- ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর