Chapter 13: অগ্নি বিমা Finance 2nd Paper

HSC Finance 2nd Paper এর Chapter 13: অগ্নি বিমা অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

১৭৭

প্রশ্ন

Finance 2nd Paper

বিষয়

HSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

HSCFinance 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

জামান সাহেব একজন ওষুধ বিক্রেতা। তিনি তার ফার্মেসির জন্য ১০ লক্ষ টাকার বিমা করেছেন। ১ বছর পর তার ফার্মেসিতে আগুন লেগে সকল ওষুধ পুড়ে গিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়ায় ১২ লক্ষ টাকা। কিন্তু বিমা কোম্পানি তাকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করেন। [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া]
ক
বিশেষ অগ্নি বিমাপত্র কী?

উত্তর

সাধারণ অগ্নি বিমার মাধ্যমে যেসব ক্ষতি প্রতিরোধ করা যায় না সেসব ক্ষতির জন্য যে বিমাপত্র নেওয়া হয় তাকে বিশেষ অগ্নি বিমাপত্র বলে।
খ
অগ্নিজনিত ক্ষতির পরোক্ষ কারণগুলো কী কী?

উত্তর

অগ্নিকান্ডের ফলে দালানকোঠা, শিল্পকারখানা, ব্যবসায়ের সম্পত্তির যে আর্থিক ক্ষতি হয় তাকে অগ্নিজনিত ক্ষতি বলে। যে কারণসমূহ সরাসরি অগ্নিকাণ্ড ঘটায় না কিন্তু পরোক্ষভাবে অগ্নিকান্ড সংঘটনে সহায়তা করে সেগুলোকে পরোক্ষ কারণ বলা হয়। যেমন: ত্রুটিপূর্ণ নির্মাণ কাঠামো, দাহ্য বস্তু গুদামজাতকরণ, দালানকোঠা ধসে পড়া ইত্যাদি।
গ
জামান সাহেব কোন ধরনের অগ্নি বিমাপত্র করেছেন- ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকের জামান সাহেব নির্দিষ্ট অগ্নি বিমাপত্র করেছেন। কোনো নির্দিষ্ট পরিমাণ স্থাবর বা অস্থাবর সম্পত্তির বিপক্ষে একটি নির্দিষ্ট পরিমাণ মূল্য নির্ধারণ করে যে অগ্নি বিমা গ্রহণ করা হয় তাকে নির্দিষ্ট বিমাপত্র বলে। ক্ষতি হলে নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ পাওয়ার উদ্দেশ্যে এ বিমাপত্র গ্রহণ করা হয়। উদ্দীপকের জামান সাহেব একজন ওষুধ বিক্রেতা। তিনি তার ফার্মেসির জন্য ১০ লক্ষ টাকার বিমা করেছেন। পরবর্তীতে আগুন লেগে ওষুধ পুড়ে গিয়ে ১২ লক্ষ টাকার ক্ষতি হলেও বিমা কোম্পানি তাকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে। মূলত তিনি নির্দিষ্ট পরিমাণ অস্থাবর সম্পত্তির বিপক্ষে ১০ লক্ষ টাকা মূল্য নির্ধারণ করেই অগ্নি বিমা গ্রহণ করেছেন। যেখানে ক্ষতি হলে বিমাপত্রে উল্লিখিত পরিমাণ ক্ষতিপূরণ প্রদান করে। তাই বলা যায়, জামান সাহেব নির্দিষ্ট অগ্নি বিমাপত্র গ্রহণ করেছেন।
ঘ
জামান সাহেবকে ১২ লক্ষ টাকা ক্ষতিপূরণ না দেয়ার কারণ কী? বিশ্লেষণ কর।

উত্তর

উদ্দীপকে জামান সাহেব নির্দিষ্ট অগ্নি বিমাপত্র গ্রহণ করায় তাকে ১২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়নি বলে আমি মনে করি। নির্দিষ্ট অগ্নি বিমাপত্রের ক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলেই বিমাকারী বিমাপত্রে উল্লিখিত পরিমাণ ক্ষতিপূরণ করতে বাধ্য থাকে। এরূপ বিমার ক্ষেত্রে সংঘটিত ক্ষতিকে সামগ্রিক ক্ষতি হিসেবে বিবেচনা করা হয়। উদ্দীপকের জামান সাহেব একজন ওষুধ বিক্রেতা। তিনি তার ফার্মেসির জন্য ১০ লক্ষ টাকার বিমা করেছেন। ফার্মেসিতে আগুন লেগে ১২ লক্ষ টাকার ক্ষতি হলেও বিমা কোম্পানি তাকে বিমাপত্রে উল্লিখিত মূল্য অর্থাৎ ১০ লক্ষ টাকাই ক্ষতিপূরণ প্রদান করে। এ থেকে বোঝা যায়, তিনি নির্দিষ্ট অগ্নি বিমাপত্র গ্রহণ করেছেন। উদ্দীপকে জামান সাহেব তার ফার্মেসির অস্থাবর সম্পত্তির জন্য নির্দিষ্ট অগ্নি বিমাপত্র গ্রহণ করায় চুক্তির শর্তমোতাবেক বিমাকোম্পানি বিমাপত্রে উল্লিখিত মূল্য ক্ষতিপূরণ করে। নির্দিষ্ট অগ্নি বিমাপত্রের বিমাগ্রহীতা হিসেবে ১০ লক্ষ টাকার বেশি ক্ষতিপূরণ পাওয়ার অধিকার তার নেই। তাই বলা যায়, জামান সাহেব নির্দিষ্ট অগ্নি বিমাপত্র গ্রহণ করায় ১২ লক্ষ টাকা ক্ষতিপূরণ না দেওয়া যৌক্তিক হয়েছে।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

জনাব মোজাম্মেল সাহেব তার প্রতিষ্ঠানের সমস্ত মেশিনের জন্য একটি। বিমা পলিসি গ্রহণ করেন। হঠাৎ অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানের সমস্ত মেশিন নষ্ট হয়ে যায়। তাই বিমা কোম্পানি প্রতিষ্ঠানের সমস্ত মেশিন ক্রয়। করে তাকে প্রদান করে। বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত মেশিন দাবি করলে মোজাম্মেল সাহেব উক্ত দাবি মানতে অস্বীকৃতি জানায়। [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
ক
মূল্যায়িত বিমাপত্র কাকে বলে?

উত্তর

বিমাচুক্তি সম্পাদনকালে বিমাকৃত সম্পদের মূল্য নির্ধারণ করে তা বিমাপত্রে উল্লেখ করলে ঐ বিমাপত্রকে মূল্যায়িত বিমাপত্র বলে।
খ
গড়পড়তা বিমায় কীভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়? ব্যাখ্যা কর।

উত্তর

যে বিমাপত্রের বেলায় ক্ষতির উদ্ভব হলে বিমাপত্রে উল্লিখিত পরিমাণ দাবি পরিশোধ না করে গড়পড়তা হারে তা নির্ণয় করা হয় তাকে গড়পড়তা বিমাপত্র বলে। কোনো বিমাগ্রহীতা সম্পত্তির মূল্য বেশি দেখিয়ে অধিক পরিমাণ অর্থ বিমাপ্রতিষ্ঠান থেকে যাতে নিতে না পারে সেজন্যই এরূপ বিমাপত্রের উদ্ভব। এক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুর প্রকৃত মূল্য ও বিমাকৃত অঙ্কের অনুপাত বের করে প্রকৃত ক্ষতির পরিমাণ দিয়ে তাকে গুণ করে গড়পড়তা হারে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয় এবং তাই বিমাদাবি হিসেবে গণ্য হয়।
গ
জনাব মোজাম্মেল সাহেব কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকের জনাব মোজাম্মেল সাহেব পুনঃস্থাপন বিমাপত্র গ্রহণ করেছেন। যে বিমাপত্রের ক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে বিমাগ্রহীতাকে আর্থিকভাবে ক্ষতিপূরণ না করে সম্পত্তি পুনঃস্থাপন করে দিতে বিমাকারী সম্মত হয় তাকে পুনঃস্থাপন বিমাপত্র বলা হয়। এ ধরনের বিমাপত্রের ক্ষেত্রে বিমাগ্রহীতা পুরনোর পরিবর্তে নতুন সম্পত্তি লাভ করে বলে একে পুরনো প্রদীপের বদলে নতুন প্রদীপ বিমাপত্র বলা হয়ে থাকে। উদ্দীপকের মোজাম্মেল সাহেব তার প্রতিষ্ঠানের সমস্ত মেশিনের জন্য একটি বিমা পলিসি গ্রহণ করেন। হঠাৎ অগ্নিকান্ডে প্রতিষ্ঠানের সমস্ত মেশিন নষ্ট হয়ে যায়। তাই বিমা কোম্পানি সমস্ত মেশিন ক্রয় করে তাকে প্রদান করেন। এক্ষেত্রে বিমা কোম্পানি জনাব মোজাম্মেলের সম্পত্তিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়। মেশিনের ক্ষতি হওয়ায় আর্থিক ক্ষতিপূরণ না দিয়ে সম্পত্তি পুনঃস্থাপন করায় বলা যায় জনাব মোজাম্মেল সাহেব পুনঃস্থাপন বিমাপত্র গ্রহণ করেছেন।
ঘ
উদ্দীপকের বিমা কোম্পানির দাবির যৌক্তিকতা মূল্যায়ন কর।

উত্তর

উদ্দীপকের বিমা কোম্পানির দাবি স্থলাভিষিক্তকরণের নীতির আলোকে যৌক্তিক বলে আমি মনে করি। স্থলাভিষিক্ততার নীতির মূলকথা হলো বিমাপত্রে উল্লিখিত দুর্ঘটনার কারণে যদি বিমাকৃত সম্পদ সম্পূর্ণভাবে ধ্বংস হয় তবে বিমা কোম্পানি তার সম্পূর্ণ ক্ষতিপূরণ করার পর এর যা অবশিষ্ট থাকে তা তৎসংক্রান্ত সফল দাবি-দাওয়া বিমাকারীর প্রাপ্য।. উদ্দীপকের জনাব মোজাম্মেল অগ্নি বিমাপত্র গ্রহণ করেছিলেন। তাই অগ্নিকাণ্ডে তার প্রতিষ্ঠানের সমস্ত মেশিন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেলে বিমা কোম্পানি তাকে সম্পূর্ণভাবে ক্ষতিপূরণ দেয়। এক্ষেত্রে তিনি নতুন করে তার সমস্ত মেশিন প্রাপ্ত হন। উদ্দীপকের জনাব মোজাম্মেল সাহেব বিমা কোম্পানির সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ায় তার প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত মেশিনের ওপর তার কোনো দাবি থাকে না। ক্ষতিগ্রস্ত মেশিনগুলোর ওপর প্রাপ্য দাবি বিমা কোম্পানির স্থলাভিষিক্তকরণের নীতির আলোকে এটাই স্বাভাবিক। তাই বলা যায়, ক্ষতিগ্রস্ত মেশিনের ওপর বিমা কোম্পানির দাবি স্থলাভিষিক্তকরণের নীতির আলোকে যৌক্তিক।

মি. রায়হান একজন সুপ্রতিষ্ঠিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। তাঁর কিছু পণ্য সবসময় শিল্পগুদামে, কিছু আঞ্চলি গুদামে, কিছু বন্দরের সংরক্ষিত গুদামে জমা থাকে। তিনি ছড়িয়ে-ছিটিয়ে থাকা পণ্যের নিরাপত্তা নিয়ে ভাবেন। তাই একটিমাত্র বিমাপত্রের আওতায় তার সকল পণ্যের বিমা করেন। একদিন হঠাৎ করে আঞ্চলিক কেন্দ্রে রক্ষিত পণ্য আগুনে পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তিনি যথানিয়মে বিমা দাবি উপস্থাপন করেন। [দিনাজপুর বোর্ড ২০১৬]
ক
অগ্নি অপচয় কী?

উত্তর

অগ্নিকান্ডের ফলে সহায়-সম্পত্তির যে ক্ষতি হয় তাকে অগ্নিজনিত ক্ষতি বা অগ্নি অপচয় বলে।
খ
মূল্যায়িত বিমাপত্র বলতে কী বোঝ?

উত্তর

যে বিমাচুক্তিতে বিমাকৃত সম্পত্তির মূল্য পূর্ব থেকে উভয়পক্ষের সম্মতিক্রমে নির্ধারণপূর্বক বিমাপত্রে উল্লেখ করা হয়, তাকে মূল্যায়িত বিমাপত্র বলে। মূল্যায়িত বিমাপত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এতে বিমাপত্রে বর্ণিত কোনো দুর্ঘটনার কারণে ক্ষতির উদ্ভব হলে সেক্ষেত্রে নতুন করে ক্ষতি মূল্যায়নের বা এ জন্য নতুন করে প্রমাণপত্র হাজির করার প্রয়োজন পড়ে না। আংশিক ক্ষতির ক্ষেত্রে সম্পত্তির কত অংশের ক্ষতি হয়েছে তা নির্ধারণ করে বিমাকৃত মূল্যের বিচারে আংশিক ক্ষতি নিরূপিত হয়।
গ
উদ্দীপকে মি. রায়হান কি ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকে মি. রায়হান ভাসমান অগ্নি বিমাপত্র গ্রহণ করেছেন। একই প্রতিষ্ঠানের সম্পত্তি যদি বিভিন্ন স্থানে রক্ষিত বা মজুদ থাকে এবং একই বিমাপত্রের আওতায় উক্ত বিক্ষিপ্ত সকল সম্পত্তি বিমা করা হয়, তবে তাকে ভাসমান বিমাপত্র বলে। এরূপ বিমাপত্রের ক্ষেত্রে প্রত্যেক স্থানে রক্ষিত সম্পত্তি বা পণ্যের জন্য আলাদা, আলাদা প্রিমিয়াম নির্ধারণ করে তার গড় থেকে প্রিমিয়ামের পরিমাণ নির্ণীত হয়। উদ্দীপকে দেখা যায়, মি. রায়হান একজন সুপ্রতিষ্ঠিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। তাঁর কিছু পণ্য সবসময় শিল্পগুদামে, কিছু আঞ্চলিক গুদামে, কিছু বন্দরের সংরক্ষিত গুদামে জমা থাকে। যেহেতু তিনি ছড়িয়ে ছিটিয়ে থাকা পণ্যের নিরাপত্তার জন্য একটিমাত্র বিমাপত্রের আওতায় তার সকল পণ্যের বিমা করেন। তাই বলা যায়, উদ্দীপকের মি. রায়হান অগ্নি বিমাপত্রের আওতাভুক্ত ভাসমান বিমাপত্র গ্রহণ করেছেন।
ঘ
মি. রায়হান কি বিমা দাবি পাওয়ার অধিকারী? তোমার উত্তরের। সপক্ষে যুক্তি দাও।

উত্তর

উদ্দীপকে মি. রায়হান বিমাদাবি পাওয়ায় অধিকারী। ঝুঁকির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা হলো বিমা। বিমাচুক্তির মাধ্যমে বিমাকারী এ মর্মে বিমাগ্রহীতাকে প্রতিশ্রুতি দেয় যে, বিমাকৃত নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তিতে উল্লিখিত কারণে কোনো বিমাকৃত সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ করা হবে। উদ্দীপকে দেখা যায়, মি. রায়হান একজন সুপ্রতিষ্ঠিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। তাঁর কিছু পণ্য সবসময় শিল্পগুদামে, কিছু আঞ্চলিক গুদামে, কিছু বন্দরের সংরক্ষিত গুদামে জমা থাকে। তিনি ছড়িয়ে ছিটিয়ে থাকা পণ্যের নিরাপত্তার জন্য একটিমাত্র বিমাপত্রের আওতায় তার সকল পণ্যের বিমা করেন। একদিন হঠাৎ 'করে আঞ্চলিক কেন্দ্রে রক্ষিত পণ্য আগুনে পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তিনি উক্ত ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষতিপূরণ চেয়ে যথানিয়মে বিমাদাবি উপস্থাপন করেন। যেহেতু মি. রায়হান তার বিভিন্ন স্থানের গুদামে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল পণ্যের নিরাপত্তার জন্য একটিমাত্র বিমাপত্রের আওতায় তার সকল পণ্যের বিমা করেন। তাই আঞ্চলিক কেন্দ্রে রক্ষিত পণ্যের আগুনে বিনষ্টজনিত ক্ষতিপূরণ আইন অনুযায়ী তথা চুক্তি অনুযায়ী তিনি অবশ্যই পাওয়ার অধিকারী। সুতরাং বলা যায়, মি. রায়হান যেহেতু সকল পণ্যের জন্য বিমা করে রেখেছেন তাই তিনি বিমাদাবি পাওয়ার অধিকারী।