মূল্যায়িত বিমাপত্র বলতে কী বোঝ?
উত্তর: যে বিমাচুক্তিতে বিমাকৃত সম্পত্তির মূল্য পূর্ব থেকে উভয়পক্ষের সম্মতিক্রমে নির্ধারণপূর্বক বিমাপত্রে উল্লেখ করা হয়, তাকে মূল্যায়িত বিমাপত্র বলে। মূল্যায়িত বিমাপত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এতে বিমাপত্রে বর্ণিত কোনো দুর্ঘটনার কারণে ক্ষতির উদ্ভব হলে সেক্ষেত্রে নতুন করে ক্ষতি মূল্যায়নের বা এ জন্য নতুন করে প্রমাণপত্র হাজির করার প্রয়োজন পড়ে না। আংশিক ক্ষতির ক্ষেত্রে সম্পত্তির কত অংশের ক্ষতি হয়েছে তা নির্ধারণ করে বিমাকৃত মূল্যের বিচারে আংশিক ক্ষতি নিরূপিত হয়।
HSC Finance 2nd Paper Chapter 13: অগ্নি বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 13: অগ্নি বিমা · সৃজনশীল
মূল্যায়িত বিমাপত্র বলতে কী বোঝ?
উত্তর