উদ্দীপকে মি. রায়হান কি ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. রায়হান ভাসমান অগ্নি বিমাপত্র গ্রহণ করেছেন। একই প্রতিষ্ঠানের সম্পত্তি যদি বিভিন্ন স্থানে রক্ষিত বা মজুদ থাকে এবং একই বিমাপত্রের আওতায় উক্ত বিক্ষিপ্ত সকল সম্পত্তি বিমা করা হয়, তবে তাকে ভাসমান বিমাপত্র বলে। এরূপ বিমাপত্রের ক্ষেত্রে প্রত্যেক স্থানে রক্ষিত সম্পত্তি বা পণ্যের জন্য আলাদা, আলাদা প্রিমিয়াম নির্ধারণ করে তার গড় থেকে প্রিমিয়ামের পরিমাণ নির্ণীত হয়। উদ্দীপকে দেখা যায়, মি. রায়হান একজন সুপ্রতিষ্ঠিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। তাঁর কিছু পণ্য সবসময় শিল্পগুদামে, কিছু আঞ্চলিক গুদামে, কিছু বন্দরের সংরক্ষিত গুদামে জমা থাকে। যেহেতু তিনি ছড়িয়ে ছিটিয়ে থাকা পণ্যের নিরাপত্তার জন্য একটিমাত্র বিমাপত্রের আওতায় তার সকল পণ্যের বিমা করেন। তাই বলা যায়, উদ্দীপকের মি. রায়হান অগ্নি বিমাপত্রের আওতাভুক্ত ভাসমান বিমাপত্র গ্রহণ করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 13: অগ্নি বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 13: অগ্নি বিমা · সৃজনশীল
উদ্দীপকে মি. রায়হান কি ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর