জামান সাহেবকে ১২ লক্ষ টাকা ক্ষতিপূরণ না দেয়ার কারণ কী? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জামান সাহেব নির্দিষ্ট অগ্নি বিমাপত্র গ্রহণ করায় তাকে ১২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়নি বলে আমি মনে করি। নির্দিষ্ট অগ্নি বিমাপত্রের ক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলেই বিমাকারী বিমাপত্রে উল্লিখিত পরিমাণ ক্ষতিপূরণ করতে বাধ্য থাকে। এরূপ বিমার ক্ষেত্রে সংঘটিত ক্ষতিকে সামগ্রিক ক্ষতি হিসেবে বিবেচনা করা হয়। উদ্দীপকের জামান সাহেব একজন ওষুধ বিক্রেতা। তিনি তার ফার্মেসির জন্য ১০ লক্ষ টাকার বিমা করেছেন। ফার্মেসিতে আগুন লেগে ১২ লক্ষ টাকার ক্ষতি হলেও বিমা কোম্পানি তাকে বিমাপত্রে উল্লিখিত মূল্য অর্থাৎ ১০ লক্ষ টাকাই ক্ষতিপূরণ প্রদান করে। এ থেকে বোঝা যায়, তিনি নির্দিষ্ট অগ্নি বিমাপত্র গ্রহণ করেছেন। উদ্দীপকে জামান সাহেব তার ফার্মেসির অস্থাবর সম্পত্তির জন্য নির্দিষ্ট অগ্নি বিমাপত্র গ্রহণ করায় চুক্তির শর্তমোতাবেক বিমাকোম্পানি বিমাপত্রে উল্লিখিত মূল্য ক্ষতিপূরণ করে। নির্দিষ্ট অগ্নি বিমাপত্রের বিমাগ্রহীতা হিসেবে ১০ লক্ষ টাকার বেশি ক্ষতিপূরণ পাওয়ার অধিকার তার নেই। তাই বলা যায়, জামান সাহেব নির্দিষ্ট অগ্নি বিমাপত্র গ্রহণ করায় ১২ লক্ষ টাকা ক্ষতিপূরণ না দেওয়া যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 13: অগ্নি বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 13: অগ্নি বিমা · সৃজনশীল
জামান সাহেবকে ১২ লক্ষ টাকা ক্ষতিপূরণ না দেয়ার কারণ কী? বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর