জামান সাহেব কোন ধরনের অগ্নি বিমাপত্র করেছেন- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জামান সাহেব নির্দিষ্ট অগ্নি বিমাপত্র করেছেন। কোনো নির্দিষ্ট পরিমাণ স্থাবর বা অস্থাবর সম্পত্তির বিপক্ষে একটি নির্দিষ্ট পরিমাণ মূল্য নির্ধারণ করে যে অগ্নি বিমা গ্রহণ করা হয় তাকে নির্দিষ্ট বিমাপত্র বলে। ক্ষতি হলে নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ পাওয়ার উদ্দেশ্যে এ বিমাপত্র গ্রহণ করা হয়। উদ্দীপকের জামান সাহেব একজন ওষুধ বিক্রেতা। তিনি তার ফার্মেসির জন্য ১০ লক্ষ টাকার বিমা করেছেন। পরবর্তীতে আগুন লেগে ওষুধ পুড়ে গিয়ে ১২ লক্ষ টাকার ক্ষতি হলেও বিমা কোম্পানি তাকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে। মূলত তিনি নির্দিষ্ট পরিমাণ অস্থাবর সম্পত্তির বিপক্ষে ১০ লক্ষ টাকা মূল্য নির্ধারণ করেই অগ্নি বিমা গ্রহণ করেছেন। যেখানে ক্ষতি হলে বিমাপত্রে উল্লিখিত পরিমাণ ক্ষতিপূরণ প্রদান করে। তাই বলা যায়, জামান সাহেব নির্দিষ্ট অগ্নি বিমাপত্র গ্রহণ করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 13: অগ্নি বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 13: অগ্নি বিমা · সৃজনশীল
জামান সাহেব কোন ধরনের অগ্নি বিমাপত্র করেছেন- ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর