জনাব মোজাম্মেল সাহেব কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব মোজাম্মেল সাহেব পুনঃস্থাপন বিমাপত্র গ্রহণ করেছেন। যে বিমাপত্রের ক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে বিমাগ্রহীতাকে আর্থিকভাবে ক্ষতিপূরণ না করে সম্পত্তি পুনঃস্থাপন করে দিতে বিমাকারী সম্মত হয় তাকে পুনঃস্থাপন বিমাপত্র বলা হয়। এ ধরনের বিমাপত্রের ক্ষেত্রে বিমাগ্রহীতা পুরনোর পরিবর্তে নতুন সম্পত্তি লাভ করে বলে একে পুরনো প্রদীপের বদলে নতুন প্রদীপ বিমাপত্র বলা হয়ে থাকে। উদ্দীপকের মোজাম্মেল সাহেব তার প্রতিষ্ঠানের সমস্ত মেশিনের জন্য একটি বিমা পলিসি গ্রহণ করেন। হঠাৎ অগ্নিকান্ডে প্রতিষ্ঠানের সমস্ত মেশিন নষ্ট হয়ে যায়। তাই বিমা কোম্পানি সমস্ত মেশিন ক্রয় করে তাকে প্রদান করেন। এক্ষেত্রে বিমা কোম্পানি জনাব মোজাম্মেলের সম্পত্তিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়। মেশিনের ক্ষতি হওয়ায় আর্থিক ক্ষতিপূরণ না দিয়ে সম্পত্তি পুনঃস্থাপন করায় বলা যায় জনাব মোজাম্মেল সাহেব পুনঃস্থাপন বিমাপত্র গ্রহণ করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 13: অগ্নি বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 13: অগ্নি বিমা · সৃজনশীল
জনাব মোজাম্মেল সাহেব কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর