গড়পড়তা বিমায় কীভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: যে বিমাপত্রের বেলায় ক্ষতির উদ্ভব হলে বিমাপত্রে উল্লিখিত পরিমাণ দাবি পরিশোধ না করে গড়পড়তা হারে তা নির্ণয় করা হয় তাকে গড়পড়তা বিমাপত্র বলে। কোনো বিমাগ্রহীতা সম্পত্তির মূল্য বেশি দেখিয়ে অধিক পরিমাণ অর্থ বিমাপ্রতিষ্ঠান থেকে যাতে নিতে না পারে সেজন্যই এরূপ বিমাপত্রের উদ্ভব। এক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুর প্রকৃত মূল্য ও বিমাকৃত অঙ্কের অনুপাত বের করে প্রকৃত ক্ষতির পরিমাণ দিয়ে তাকে গুণ করে গড়পড়তা হারে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয় এবং তাই বিমাদাবি হিসেবে গণ্য হয়।
HSC Finance 2nd Paper Chapter 13: অগ্নি বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 13: অগ্নি বিমা · সৃজনশীল
গড়পড়তা বিমায় কীভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর