বিমা কোম্পানি কর্তৃক গড়পড়তা হারে ক্ষতিপূরণ প্রদান কতটা যৌক্তিক? বিমার ধরন বিবেচনায় তোমার মতামত দাও।'
উত্তর: জনাব তৌহিদের বিমাটি ছিল গড়পড়তা বিমাপত্র। তাই বিমা কোম্পানি কর্তৃক গড়পড়তা হারে ক্ষতিপূরণ প্রদান করা যৌক্তিক। যে বিমাপত্রের বেলায় ক্ষতির উদ্ভব হলে বিমাপত্রে উল্লিখিত পরিমাণ দাবি পরিশোধ না করে গড়পড়তা হারে তা নির্ণয় করা হয় তাকে গড়পড়তা বিমাপত্র বলে। এরূপ বিমাপত্র নির্দিষ্ট বিমাপত্রের বিপরীত। উদ্দীপকে জনাব তৌহিদ তার দোকানে রক্ষিত ২ লক্ষ টাকার আসবাবপত্রের জন্য ১ লক্ষ ৬০ হাজার টাকার একটি অগ্নি বিমাপত্র গ্রহণ করেন। সম্প্রতি আগুন লেগে উক্ত দোকানের ৮০ হাজার টাকা সমমূল্যের আসবাবপত্র নষ্ট হয়। জনাব তৌহিদ বিমা কোম্পানি থেকে সম্পূর্ণ ক্ষতিপূরণ অর্থাৎ ৮০ হাজার টাকা পাওয়ার দাবি করে। অথচ বিমা কোম্পানি গড়পড়তা হারে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেয়, যা বিমার ধরন হিসেবে যৌক্তিক। উদ্দীপকের জনাব তৌহিদ তার দোকানে রক্ষিত ২. লক্ষ টাকার আসবাবপত্রের জন্য সম্পূর্ণ অংশই বিমা করেননি। তাই তার সম্পদের ক্ষতিতে বিমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ না দেওয়াই স্বাভাবিক। কারণ তিনি সম্পূর্ণ মূল্যের ওপর প্রিমিয়ামও দেয়নি। তাই গড়পড়তা হারে বিমা কোম্পানি তাকে ক্ষতিপূরণ প্রদান সম্পূর্ণ যৌক্তিক।
HSC Finance 2nd Paper Chapter 13: অগ্নি বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 13: অগ্নি বিমা · সৃজনশীল
বিমা কোম্পানি কর্তৃক গড়পড়তা হারে ক্ষতিপূরণ প্রদান কতটা যৌক্তিক? বিম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং জনাব তৌহিদের প্রাপ্তব্য প্রকৃত বিমাদাবির পরিমাণ হলো ৬৪,০০০ টাকা।উত্তর