টিপু সাহেব কোন ধরনের অগ্নি বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের টিপু সাহেব মূল্যায়িত অগ্নি বিমাপত্র গ্রহণ করেছেন। বিমাপত্রে বিমাকৃত বিষয়বস্তুর মূল্য পূর্বেই নির্ধারণ করা হলে তাকে মূল্যায়িত বিমাপত্র বলে। এক্ষেত্রে সম্পত্তির কত অংশের ক্ষতি হয়েছে তা নির্ধারণ করে বিমাকৃত মূল্যের বিচারে আংশিক ক্ষতি নিরূপিত হয়। তবে এরূপ নিরূপণ করা সম্ভব না হলে উক্ত ক্ষতিকে সামগ্রিক ক্ষতি বিবেচনা করা হয়। উদ্দীপকে জনাব টিপু সাহেব তার ব্যবসায়ের নিরাপত্তার স্বার্থে অগ্নি বিমা চুক্তি সম্পাদন করেছেন যেখানে নির্দিষ্ট করে তার সম্পত্তির মূল্য ৫ কোটি টাকা উল্লেখ করেছেন। সেক্ষেত্রে দুর্ঘটনার পর ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হয় না এবং সম্পত্তির মূল্যের কোনো প্রমাণাদিও দাখিল করতে হয় না। টিপু সাহেবের সম্পত্তির বাজারমূল্য যাই হোক না কেন বিমা কোম্পানি পূর্বনির্ধারিত সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদান করবে। সুতরাং, টিপু সাহেবের বিমাপত্রটি মূল্যায়িত বিমাপত্র।
HSC Finance 2nd Paper Chapter 13: অগ্নি বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 13: অগ্নি বিমা · সৃজনশীল
টিপু সাহেব কোন ধরনের অগ্নি বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর