উদ্দীপকে টিপু সাহেবকে ক্ষতিপূরণের ক্ষেত্রে কোন নীতির প্রতিফলন ঘটেছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে টিপু সাহেবকে ক্ষতিপূরণের ক্ষেত্রে বিমার স্থলাভিষিক্তকরণের নীতির প্রতিফলন ঘটেছে। অধিকার স্থানান্তরের নীতিকে স্থলাভিষিক্তকরণের নীতি বলে। এ নীতি অনুযায়ী সম্পূর্ণ ক্ষতিতে ক্ষতিপূরণ প্রদান সাপেক্ষে বিমাকৃত সম্পত্তির অবশিষ্টাংশের মালিক হবে বিমা কোম্পানি। উদ্দীপকে টিপু সাহেব কাপড়ের জন্য অগ্নি বিমার মূল্যায়িত বিমাপত্র গ্রহণ করেন। পরবর্তীতে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে ক্ষতি হওয়ায় বিমা কোম্পানিদ্বয় ক্ষতিপূরণ প্রদান করতে বাধ্য হয়। তবে উভয় কোম্পানি উদ্ধারযোগ্য অবশিষ্টাংশের মালিকানা নিয়ে নেয়। বিমাচুক্তিতে উল্লিখিত কারণে সম্পূর্ণ ক্ষতি হওয়ার কারণেই বিমা কোম্পানিদ্বয় সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করে। বিমার স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদানের পর উদ্ধারযোগ্য অংশের মালিকানা পাবে বিমা কোম্পানি। উদ্দীপকের উদ্বারযোগ্য অংশ বিমা কোম্পানিদ্বয় নিয়ে যায়। সুতরাং, এখানে বিমার স্থলাভিষিক্তকরণের নীতির প্রতিফলন ঘটেছে।
HSC Finance 2nd Paper Chapter 13: অগ্নি বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 13: অগ্নি বিমা · সৃজনশীল
উদ্দীপকে টিপু সাহেবকে ক্ষতিপূরণের ক্ষেত্রে কোন নীতির প্রতিফলন ঘটেছে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর