বিমা কোম্পানি কর্তৃক জনাব শাহেদের বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানানোর যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: অগ্নি বিমাচুক্তির অপরিহার্য উপাদান 'শর্তাবলি' না মেনে চলায় বিমা কোম্পানি কর্তৃক জনাব শাহেদের বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানানো যৌক্তিক বলে আমি মনে করি। অগ্নি বিমা হলো অগ্নিজনিত ক্ষতির বিপক্ষে বিমাগ্রহীতা ও বিমা কোম্পানির মধ্যে একটি চুক্তিবিশেষ। অগ্নি বিমাচুক্তিতে বিভিন্ন শর্ত সন্নিবেশিত থাকে। কিছু শর্ত ব্যক্ত বা লিখিত এবং কিছু শর্ত অব্যক্ত থাকে। উক্ত যেকোনো শর্তই যথাযথভাবে মানা না হলে অগ্নি বিমাচুক্তি বাতিল বলে গণ্য হবে। উদ্দীপকে জনাব শাহেদ তার গুদামের পাটের জন্য অগ্নি বিমাচুক্তি সম্পাদন করেন। চুক্তির শর্ত অনুযায়ী অগ্নিনির্বাপক ব্যবস্থা সংস্কারের কথা থাকলেও তিনি তা গুরুত্ব দেননি। পরবর্তীতে একটি অগ্নিকাণ্ডে গুদামের পাট সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। জনাব শাহেদ বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করেন কিন্তু বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদানে অসম্মতি জানায়। কারণ তিনি চুক্তির শর্ত অমান্য করেছেন। বিমা কোম্পানি ও বিমাগ্রহীতার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে চুক্তির মাধ্যমে। তাই উভয় পক্ষকে বিমাচুক্তির শর্তাবলি মানতে হয়। বিমাচুক্তিতে উল্লিখিত শর্তাবলি যথাযথভাবে মানা না হলে বিমাচুক্তি বাতিল বলে গণ্য হয়। আবার বিমাগ্রহীতা যদি বিমাচুক্তি সংশ্লিষ্ট কোনো শর্ত পালনে ব্যর্থ হন তবে বিমা কোম্পানি বিমাদাবি পূরণে অস্বীকৃতি জানাতে পারে। এক্ষেত্রে জনাব শাহেদ অগ্নি বিমাচুক্তি সম্পাদন করলেও তিনি চুক্তির শর্ত পালন করেননি। যার দরুন তার বিমাকৃত সম্পত্তির ক্ষতি হওয়ার পরও বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদানে অস্বীকৃতি জানায় যা চুক্তির শর্তাবলির দৃষ্টিকোণ থেকে যৌক্তিক প্রমাণিত হয়।
HSC Finance 2nd Paper Chapter 13: অগ্নি বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 13: অগ্নি বিমা · সৃজনশীল
বিমা কোম্পানি কর্তৃক জনাব শাহেদের বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানানো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর