উদ্দীপকে উল্লিখিত বিমাপত্রটি কোন ধরনের অগ্নি বিমাপত্র? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব শাহমার গৃহীত বিমাপত্রটি হলো অগ্নি বিমার অন্তর্গত নির্দিষ্ট বিমাপত্র। নির্দিষ্ট বিমাপত্রে মূলত কোনো সম্পত্তির নির্দিষ্ট পরিমাণ মূল্য বিমাচুক্তি করার সময়েই চুক্তিতে উল্লেখ থাকে। এ ধরনের বিমাপত্রে ক্ষতি যাই হোক না কেন বিমা প্রতিষ্ঠান ঐ নির্দিষ্ট মূল্যই ক্ষতিপূরণ দেয়। উদ্দীপকে জনাব শাহমা তার গুদামে রক্ষিত ৫০ লক্ষ টাকা মালামালের জন্য ৪০ লক্ষ টাকার একটি অগ্নি বিমাপত্র গ্রহণ করেন। বিমাচুক্তি অনুযায়ী তার বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে তিনি ৪০ লক্ষ টাকাই ক্ষতিপূরণ পাবেন। ক্ষতি যাই হোক তিনি ক্ষতিপূরণ বাবদ উক্ত টাকাই পাবেন। সুতরাং জনাব শাহমার গৃহীত বিমাপত্রটি অগ্নি বিমার নির্দিষ্ট বিমাপত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ নির্দিষ্ট বিমাপত্রেই সম্পত্তির নির্দিষ্ট মূল্যের উল্লেখ করে বিমাচুক্তি করা হয়।
HSC Finance 2nd Paper Chapter 13: অগ্নি বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 13: অগ্নি বিমা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিমাপত্রটি কোন ধরনের অগ্নি বিমাপত্র? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর