উদ্দীপকে মৃন্ময়ের গৃহীত বিমাপত্রটি কোন ধরনের অগ্নি বিমাপত্র? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মৃন্ময়ের গৃহীত অগ্নি বিমাপত্রটি হলো ভাসমান অগ্নি বিমাপত্র। একই প্রতিষ্ঠানের সম্পত্তি যদি বিভিন্ন স্থানে রক্ষিত বা মজুদ থাকে এবং একই বিমাপত্রের আওতায় উক্ত বিক্ষিপ্ত সকল সম্পত্তি বিমা করা হয়, তবে তাকে ভাসমান বিমাপত্র বলে। এরূপ বিমাপত্রের ক্ষেত্রে প্রত্যেক স্থানে রক্ষিত সম্পত্তি বা পণ্যের জন্য আলাদা আলাদা প্রিমিয়াম নির্ধারণ করে তার গড় থেকে প্রিমিয়ামের পরিমাণ নির্ণীত হয়। উদ্দীপকে মৃন্ময় তার সম্পত্তির অগ্নিজনিত ঝুঁকির বিপক্ষে একটি বিমাপত্র গ্রহণ করেছেন। তার একাধিক সম্পত্তি বিভিন্ন স্থানে রক্ষিত থাকে। ফলে বিভিন্ন স্থানে থাকা সম্পত্তির নিরাপত্তার জন্য একটিমাত্র বিমাপত্রের আওতায় তার সকল সম্পত্তির বিমা করেন। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, মৃন্ময় অগ্নি বিমাপত্রের আওতাভুক্ত ভাসমান অগ্নি বিমাপত্র গ্রহণ করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 13: অগ্নি বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 13: অগ্নি বিমা · সৃজনশীল
উদ্দীপকে মৃন্ময়ের গৃহীত বিমাপত্রটি কোন ধরনের অগ্নি বিমাপত্র? ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর