জনাব মৃদুল কর্তৃক গৃহীত বিমাপত্রটি দেশের জাহাজ শিল্প সম্প্রসারণে সহায়ক উক্তিটির সাথে তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে জনাব মৃদুল কর্তৃক গৃহীত গোষ্ঠী বিমাপত্রটি জাহাজ শিল্প সম্প্রসারণে সহায়ক- এর সাথে আমি একমত। যে বিমাব্যবস্থায় একটা বিশেষ গোষ্ঠীর জীবনকে একক বিমাপত্রের অধীনে বিমা করা হয় তাকে গোষ্ঠী বিমা বলে। নিয়োগকর্তা এ ধরনের বিমা করে কর্মীদের ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে পারে। উদ্দীপকে জনাব মৃদুল একটি জাহাজ শিল্পের সাথে সম্পৃক্ত কারখানার মালিক। তিনি তার প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকদের নিরাপত্তায় একটি বিমাপত্র গ্রহণ করেছেন। অর্থাৎ একটি বিমাপত্রের অধীনে কারখানায় নিয়োজিত সকল শ্রমিকের বিমা করেছেন। এ ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন বিমা হলো গোষ্ঠী বিমা। এ বিমার আওতায় কোনো শ্রমিক দুর্ঘটনার সম্মুখীন হলে চুক্তি অনুযায়ী বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধ করে। গোষ্ঠী বিমাপত্রের অধীনে কর্মরত কর্মীদের জীবন ও কাজের ঝুঁকি একসাথে বিমার আওতায় আনা যায়। এতে দুর্ঘটনা, ক্ষয়ক্ষতি বা অপ্রত্যাশিত বিপর্যয়ে আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়। ঝুঁকি কমে গেলে বিনিয়োগকারীদের আস্থা বাড়ে। ফলে শিল্পের সম্প্রসারণ হয়। জাহাজ শিল্পের ক্ষেত্রেও একই গুরুত্ব বিদ্যমান। তাই জনাব মৃদুল কর্তৃক গৃহীত গোষ্ঠী বিমাপত্রটি দেশের জাহাজ শিল্পের সম্প্রসারণে সহায়ক-উক্তিটির সাথে আমি একমত।
HSC Finance 2nd Paper Chapter 13: অগ্নি বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 13: অগ্নি বিমা · সৃজনশীল
জনাব মৃদুল কর্তৃক গৃহীত বিমাপত্রটি দেশের জাহাজ শিল্প সম্প্রসারণে সহ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর