মি. আরিফ কোন ধরনের বিমাচুক্তি করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. আরিফ অগ্নি বিমাচুক্তি করেছেন। অগ্নিজনিত কারণে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে ক্ষতিপূরণ প্রদান করা হবে শর্তে যে বিমা করা হয় তাকে অগ্নি বিমা বলে। এরূপ বিমার উদ্দেশ্য হলো অগ্নিজনিত ঝুঁকির হাত থেকে বিমাগ্রহীতাকে আর্থিকভাবে রক্ষা করা। উদ্দীপকে মি. আরিফ একজন শিল্পপতি। তার তুলার গোডাউনটি কয়েকবার আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়। পরবর্তীতে তিনি এরূপ ক্ষয়-ক্ষতি থেকে রক্ষার জন্য একটি বিমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন। অর্থাৎ, মি. আরিফ তার তুলার গোডাউনটির জন্য অগ্নি বিমা করেছিলেন। ফলে তার বিমাকৃত বিষয়বস্তুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলে সেক্ষেত্রে বিমা কোম্পানি তাকে আর্থিকভাবে ক্ষতিপূরণ করবে। সুতরাং বলা যায়, মি. আরিফ অগ্নি বিমাচুক্তি করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 13: অগ্নি বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 13: অগ্নি বিমা · সৃজনশীল
মি. আরিফ কোন ধরনের বিমাচুক্তি করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর