মি. আরিফের এরূপ বিমাচুক্তি গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মি. আরিফের অগ্নি বিমাচুক্তি গ্রহণ যৌক্তিক হয়েছে। অগ্নি বিমাচুক্তির ক্ষেত্রে দুটি পক্ষের মধ্যে নির্দিষ্ট সম্পত্তির সম্ভাব্য ক্ষতির বিপরীতে সম্ভাব্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার চুক্তি সম্পাদিত হয়। অগ্নিজনিত ঝুঁকির হাত থেকে বিমাগ্রহীতাকে আর্থিকভাবে রক্ষা করাই এরূপ চুক্তির উদ্দেশ্য। উদ্দীপকে মি. আরিফ তার তুলার গোডাউনটির জন্য অগ্নি বিমাচুক্তি সম্পাদন করেছেন। কারণ বিমা করার পূর্বে তার গোডাউনটি আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হলেও তিনি কোনো পক্ষ থেকে ক্ষতিপূরণ পাননি। বর্তমানে তার গোডাউনটি বিমা করার ফলে অগ্নিজনিত যেকোনো ক্ষতিতে তিনি বিমা প্রতিষ্ঠান থেকে আর্থিক ক্ষতিপূরণ পাবেন। মি. আরিফের তুলার গোডাউনটি অগ্নি বিমার আওতাভুক্ত হওয়ায় তারা সহজেই আর্থিক ক্ষতি মোকাবিলা করতে পারবেন। কেননা অগ্নিজনিত বিপদের কারণে বিমাকৃত বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হলে অগ্নি বিমার চুক্তি অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। অগ্নিজনিত কারণে ক্ষতি হলে তাকে ক্ষতির সমপরিমাণ অর্থ বিমাকারী তাকে দিলে তিনি তার সম্পত্তির পুনর্গঠন করতে পারবেন। এ কারণে ক্ষতিপূরণের চুক্তি হিসেবে মি. আরিফের অগ্নি বিমাচুক্তি গ্রহণ যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 13: অগ্নি বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 13: অগ্নি বিমা · সৃজনশীল
মি. আরিফের এরূপ বিমাচুক্তি গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর