উদ্দীপকে উল্লিখিত জনাব রবিউল কোন ধরনের বীমা চুক্তি করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত রবিউল অগ্নি বীমা চুক্তি গ্রহণ করেছেন। কোন স্থাবর, অস্থাবর সম্পত্তিকে আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষায় বীমা চুক্তি গ্রহণ করলে, তাকে অগ্নি বীমা চুক্তি বলে। এক্ষেত্রে বিমাকৃত সম্পত্তিটি অবশ্যই প্রতিষ্ঠিত কোনো সম্পদ হতে হবে। যার ক্ষতিতে বিমগ্রহীতা কোন বড় অংকের ক্ষতি বইতে পারে। এছাড়া অগ্নি বীমা চুক্তির মাধ্যমে তদন্তের সুবিধা পাওয়া যায় যা পরবর্তী ঝুঁকি হ্রাসে বিমাগ্রহীতাকে সাহায্য করে। উদ্দীপকে জনাব রবিউল ঢাকার চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি রাসায়নিক শিল্প কারখানা স্থাপন করেছেন। কারখানার নিরাপত্তার কারণে জনাব রবিউল বীমা চুক্তি গ্রহণ করেছেন। এক্ষেত্রে জনাব রবিউলের প্রতিষ্ঠিত শিল্পটি অগ্নিজনিত হওয়ার কারণে ঝুঁকিপূর্ণ।সাধারণত রাসায়নিক শিল্পসমূহ তে রাসায়নিক যেকোনো কারণে অগ্নিঘটতে পারে। এ থেকে বোঝা যায় জনাব রবিউল তার প্রতিষ্ঠানে অগ্নি বীমা চুক্তি গ্রহণ করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 13: অগ্নি বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 13: অগ্নি বিমা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব রবিউল কোন ধরনের বীমা চুক্তি করেছেন? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর