উদ্দীপকে উল্লিখিত জনাব ফারহানের বিভিন্ন জায়গায় থাকা সিমেন্টের জন্য একটি মাত্র বিমা চুক্তি করা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে জনাব ফারহানের বিভিন্ন জায়গায় থাকা সিমেন্টের জন্য ভাসমান অগ্নিবিমাপত্র চুক্তি করা যুক্তিযুক্ত হয়েছে। একই ব্যক্তির বিভিন্ন স্থানের সম্পত্তি একটি বিমাপত্রের আওতায় বিমা করা হলে তাকে ভাসমান বিমাপত্র বলা হয়। এ বিমাপত্রে প্রতিটি পণ্যের জন্য আলাদা আলাদা প্রিমিয়াম নির্ধারণ করা হয়। উদ্দীপকে জনাব ফারহান সাহেব চট্টগ্রামের একজন সিমেন্ট উৎপাদনকারী। তার উৎপাদিত সিমেন্টের কিছু বস্তা কারখানার নিজস্ব গুদামে, কিছু বস্তা পরিবহন ট্রাকে এবং কিছু বন্দরে ও জাহাজে সবসময়ই থাকে। তিনি বিভিন্ন জায়গায় থাকা সিমেন্টের জন্য শাপলা বিমা কোম্পানির সাথে একটি বিমাচুক্তি করেন। উদ্দীপকে জনাব ফারহানের ছড়িয়ে-ছিটিয়ে থাকা পণ্যের আলাদা- আলাদা মূল্য নির্ধারণ করে প্রিমিয়াম নির্ধারণ করা হয়। এসব বৈশিষ্ট্য ভাসমান রিমাপত্রের বৈশিষ্ট্য হওয়ায় তার বিমাপত্রটি একটি ভাসমান বিমাপত্র। এক্ষেত্রে তাকে প্রতিটি পণ্যের জন্য আলাদা-আলাদা বিমা করার দরকার হয়নি। তাই আমি মনে করি, জনাব ফারহানের ভাসমান বিমাপত্র নেওয়ার সিদ্ধান্তটি সঠিক হয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 13: অগ্নি বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 13: অগ্নি বিমা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব ফারহানের বিভিন্ন জায়গায় থাকা সিমেন্টের জন্য …
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর