“কপিরাইট লেখকের স্বার্থ রক্ষা করে।”- ব্যাখ্যা কর।
উত্তর: কপিরাইট হলো শিল্প বা লেখার সৃষ্টিকারীর একচ্ছত্র আইনগত অধিকার। একজন সৃজনশীল লেখক বা শিল্পী কপিরাইটের মাধ্যমে তার লেখা বা শিল্পকর্মের একক অধিকার লাভ করেন। এক্ষেত্রে তার অনুমতি ছাড়া অন্য কেউ সেটি নকল বা ব্যবহার করতে পারে না। এতে জালিয়াতি প্রতিরোধ করা যায়। শিল্পী বা লেখক আর্থিকভাবে লাভবান হন। সুতরাং, শিল্পী বা লেখকের সৃষ্টকর্মের আইনগত অধিকার লাভের জন্য কপিরাইট প্রয়োজন। “কপি রাইট লেখকের স্বার্থ রক্ষা করে।”- উক্তিটি যথার্থ।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
“কপিরাইট লেখকের স্বার্থ রক্ষা করে।”- ব্যাখ্যা কর।
উত্তর