কী ধরনের পদক্ষেপ গ্রহণ করলে হায়াত মাহমুদ এ ধরনের ক্ষতি হতে রক্ষা পেতে পারতেন বলে তুমি মনে কর? যুক্তি দেখাও।
উত্তর: কপিরাইট নিবন্ধন করলে হায়াত মাহমুদ এ ধরনের ক্ষতি হতে রক্ষা পেতে পারতেন বলে আমি মনে করি। কপিরাইট নিবন্ধন বলতে নিবন্ধকের অফিসে প্রণেতা আবেদনকারীর নামসহ সৃষ্টিকর্মের নাম ও বিবরণাদি লিপিবদ্ধ করাকে বোঝায়। এটি এমন এক ধরনের সম্পদ যার যথাযথ সংরক্ষণের জন্য নিবন্ধন করা প্রয়োজন হয়। এতে প্রণেতার সৃষ্টকর্মটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নিরাপদ থাকে। উদ্দীপকে কণ্ঠশিল্পী হায়াত মাহমুদের নতুন গানের সিডি বের হয়েছে। গানগুলো নতুন প্রজন্মের চাহিদা মাফিক হওয়ায় বাজারে সিডি ব্যাপক হারে বিক্রয় হচ্ছে। কিন্তু কদিন হলো তিনি লক্ষ্য করলেন বাজারে সিডি তুলনামূলকভাবে কম বিক্রি হচ্ছে। কারণ খোঁজ করতে গিয়ে তিনি জানতে পারলেন, বাজারে নকল সিডি কম দামে পাওয়া যাচ্ছে বলে বিক্রি কম হচ্ছে ৷ কপিরাইট আইন অনুযায়ী কপিরাইট নিবন্ধনের পর থেকে সৃষ্টকর্মের মেয়াদ ৬০ বছর পর্যন্ত বিদ্যমান থাকে। এর মধ্যে কেউ এর কপি নকল করলে তার বিরুদ্ধে আইনগত প্রতিকার পাওয়া যায়। উদ্দীপকের হায়াত মাহমুদের গানগুলো অল্প কিছু দিনের মধ্যেই নকল হয়ে যায়। কিন্তু তিনি গানগুলো সিডি আকারে বের করার পূর্বে এর প্রতিকারমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করেন নি। তাই আমি মনে করি, কপিরাইট নিবন্ধন করলে হায়াত মাহমুদ এ ধরনের ক্ষতি হতে রক্ষা পেতে পারতেন।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
কী ধরনের পদক্ষেপ গ্রহণ করলে হায়াত মাহমুদ এ ধরনের ক্ষতি হতে রক্ষা প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর