মেধাস্বত্ব বলতে কী বোঝায়?
উত্তর: ব্যক্তি তার মেধা ও মননশীলতার ব্যবহার করে যা কিছু সৃষ্টি করেন তাকে মেধাস্বত্ব বলে। মনন ও মেধা দ্বারা সৃষ্ট কাজই মেধাসম্পদ, ব্যবসায়, শিল্প বা বাণিজ্যে প্রয়োগ উপযোগী আবিষ্কার, সাহিত্য ও শিল্পকর্ম, নকশা, প্রতীক, নাম ইত্যাদি মেধাসম্পদের অন্তর্ভুক্ত। শিল্প বা ব্যবসায় উদ্যোক্তার মেধাসম্পদ বলতে ঐসব মূল্যবান সম্পদকে বোঝায় যা সে দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে উদ্ভাবন করেছে। আর মেধাসম্পদের উদ্ভাবককে উক্ত মেধাসম্পদ ব্যবহারের যে আইনগত অধিকার সরকার কর্তৃক দেওয়া সেটিই হলো মেধাস্বত্ব। আর মেধাস্বত্ব বলে মেধা সম্পদ আবিষ্কারক তার মেধাসম্পদের একচ্ছত্র অধিকারী এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তার অধিকার ব্যবহার করে মুনাফা অর্জন করতে পারে।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
মেধাস্বত্ব বলতে কী বোঝায়?
উত্তর