কণ্ঠশিল্পী হায়াত মাহমুদের ক্ষতিগ্রস্থ হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: কপিরাইট আইনে নিবন্ধন না করায় কণ্ঠশিল্পী হায়াত মাহমুদ ক্ষতিগ্রস্ত হয়। লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্টকর্মের ওপর একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আইনগত অধিকারকে কপিরাইট বলে। এটি একটি আইনগত ধারণা। এর উদ্দেশ্য হলো নকল করা থেকে প্রকৃত লেখক, শিল্পী বা সৃষ্টকর্মের স্বত্বাধিকারীর স্বার্থ সুরক্ষা করা, যা না করা হলে এর স্বত্বাধিকারী বা মালিক ক্ষতিগ্রস্ত হয়। উদ্দীপকে কণ্ঠশিল্পী হায়াত মাহমুদের নতুন গানের সিডি বের হয়েছে। গানগুলো নতুন প্রজন্মের চাহিদা মাফিক হওয়ায় বাজারে সিডি ব্যাপক হারে বিক্রয় হচ্ছে। কিন্তু কদিন হলো তিনি লক্ষ করলেন বাজারে সিডি তুলনামূলকভাবে কম বিক্রি হচ্ছে। কারণ খোঁজ করতে গিয়ে তিনি জানতে পারলেন, বাজারে নকল সিডি কম দামে পাওয়া যাচ্ছে বলে বিক্রি কম হচ্ছে। এক্ষেত্রে হায়াত মাহমুদের ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ হচ্ছে তিনি কপিরাইট আইনে নিবন্ধন করেননি।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
কণ্ঠশিল্পী হায়াত মাহমুদের ক্ষতিগ্রস্থ হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর