নাভানা লি. ব্যতীত অন্য কোম্পানি কর্তৃক সানজিদার আবিস্কার বা প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আইনি ব্যবস্থা গ্রহণ করার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: নাভানা লি. ব্যতিত অন্য কোম্পানি কর্তৃক সানজিদার আবিষ্কার বা প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আইনি ব্যবস্থা গ্রহণের যৌক্তিকতা রয়েছে। নিবন্ধিত পেটেন্ট ব্যতীত আইনগত প্রতিকার পাওয়া যায় না বিধায় পেটেন্ট নিবন্ধন গুরুত্বপূর্ণ। কোনো আবিষ্কারের জন্য আবিষ্কারককে তার স্বীকৃতিস্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্য পেটেন্টের মাধ্যমে একচেটিয়া মালিকানা প্রদান করা হয়। এক্ষেত্রে শিল্পে প্রয়োগযোগ্য আবিষ্কার বা কোনো কারিগরি সমস্যার সমাধানের জন্য স্বীকৃতি দেওয়া হয়। পেটেন্টের ক্ষেত্রে উক্ত সময়ের মধ্যে কেউ এটি তৈরি, ব্যবহার বা বিক্রয় করতে পারে না। উদ্দীপকের সানজিদা তেল বা গ্যাসের পরিবর্তে পানি ব্যবহার করে গাড়ি চলাচল করার প্রযুক্তি আবিষ্কার করে নিবন্ধন করেন যেটি সম্পূর্ণ নতুন ধারণা। সানজিদা তার আবিষ্কারটি পঞ্চাশ লক্ষ টাকায় নাভানা লি. এর নিকট বিক্রি করে। পরবর্তীতে নাভানা লি. দেখল অন্য একটি কোম্পানিও একই প্রযুক্তি বিপণন করছে যা সানজিদা জানে না । উদ্দীপকের সানজিদাই তেল বা গ্যাসের পরিবর্তে পানি ব্যবহার করে গাড়ি চলাচ প্রযুক্তির আবিষ্কারক। তার আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ তার প্যাটেন্ট নিবন্ধিত। তিনি বা তার অনুমতি ব্যতীত অন্য কেউ এটি ব্যবহার করলে আইনগত ব্যবস্থা গ্রহণ যৌক্তিক। তাই বলা যায়, নাভানা লি. ব্যতিত্ব অন্য কোম্পানি কর্তৃক সানজিদার আবিষ্কার বা প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আইনি ব্যবস্থা গ্রহণের যৌক্তিকতা রয়েছে।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
নাভানা লি. ব্যতীত অন্য কোম্পানি কর্তৃক সানজিদার আবিস্কার বা প্রযুক্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর