মাহবুবের সফলতার পিছনে মান সনদটির ভূমিকা কতটুকু তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মি. মাহবুব বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ BSTI হতে মান সনদ গ্রহণ করে। এটি তার ব্যবসায়িক সফলতার যথেষ্ট ভূমিকা পালন করবে। বাংলাদেশের পণ্যের মান নির্ধারণ, পণ্যমান পরীক্ষা ও মান নিশ্চিত করার জন্য যে সরকারি প্রতিষ্ঠান কর্মরত রয়েছে তাকে বিএসটিআই বলে। মি. মাহবুব একটি কনফেকশনারি কারখানা স্থাপন করেন। তিনি জনগণের স্বার্থের কথা ভেবে মানসম্মত পণ্য তৈরি করেন। আর তিনি BSTI হতে মান সনদও গ্রহণ করেছেন। এর সহায়তায় তিনি অনেক বেশি পণ্য বাজারে বিক্রয় করতে পারছেন এবং ব্যবসায়িক সাফল্যও পাচ্ছেন। দেশে কোনো পণ্য উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে BSTI হতে এগুলোর মানের সনদ গ্রহণ করা বাধ্যতামূলক। এটি ব্যতীত কোনো পণ্য বাজারে সহজে গ্রহণযোগ্যতা পায় না। BSTI কর্তৃক স্বীকৃত পণ্য জনমনে আস্থার সৃষ্টি করে ও প্রতিযোগিতায় টিকে থাকতে ও সফলতা অর্জনে সহায়তা করে। তাই বলা যায়, মি. মাহবুব ব্যবসায়ে উক্ত BSTI সনদের ভূমিকা অপরিসীম।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
মাহবুবের সফলতার পিছনে মান সনদটির ভূমিকা কতটুকু তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর