মি. মাহবুব কোন প্রতিষ্ঠান থেকে মান সনদ সংগ্রহ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: মি. মাহবুব BSTI হতে মান সনদ সংগ্রহ করেন। পণ্য বা সেবার দ্বারা ক্রেতার প্রত্যাশা পূরণ বা অতিক্রম প্রত্যেক করাকেই মান বলে। এ মান যাচাই ও মানের সনদ প্রদানের জন্য প্রত্যক দেশেই তাদের নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। উক্ত কাজে নিয়োজিত বাংলাদেশি প্রতিষ্ঠানের নাম হলো বাংলাদেম স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন। উদ্দীপকের মি. মাহবুব একটি কনফেকশনারির মালিক। তিনি মানসম্পন্ন পণ্য উৎপাদন করেন। এজন্য তিনি মান সনদও গ্রহণ করেছেন। ফলে ক্রেতা বা ভোক্তার নিকট তার পণ্য সমাদৃত হয়েছে। BSTI বাংলাদেশের এটিই একমাত্র মান নির্ধারণী জাতীয় প্রতিষ্ঠান, যা শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। এটি দেশে উৎপাদিত যেকোনো পণ্য, পদ্ধতি বা সেবার মান নির্ধারণ করে থাকে। এর উদ্দেশ্য হলো- পণ্য ও প্রক্রিয়ার মান নির্ধারণ করা, এসব মানের ব্যবহার নিশ্চিত করা, শিল্প ও বাণিজ্যে প্রমিতকরণ ও মান নিয়ন্ত্রণের উন্নতি সাধন করা, মান উন্নয়নে উৎপাদক ও ব্যবহারকারীদের মধ্যে সংযোগ স্থাপন করা, পণ্য দ্রব্য প্রক্রিয়াকরণের প্রয়োজনে মান চিহ্ন নিবন্ধনের ব্যবস্থা করা। তাই বলা যায়, জনমনে আস্থা সৃষ্টির লক্ষ্যে BSTI থেকে যান সনদ সংগ্রহ করেছেন।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
মি. মাহবুব কোন প্রতিষ্ঠান থেকে মান সনদ সংগ্রহ করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর