মি. সোহান কি পিতার আবিষ্কারের স্বত্ব ফিরে পাবেন? উদ্দীপকের আলোকে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: মি. সোহান পেটেন্ট নিবন্ধন করার মাধ্যমে তার পিতার আবিষ্কারের স্বত্ব ফিরে পেতে পারেন। নতুন আবিষ্কারের মর্যাদা লাভের পাশাপাশি এর ওপর একচ্ছত্র অধিকার ভোগের জন্যই আবিষ্কারককে পেটেন্ট সনদ সংগ্রহ করতে হয়। পেটেন্ট নিবন্ধন পাওয়ার প্রথম অধিকারী হলেন এর আবিষ্কারক বা উদ্ভাবক। উদ্দীপকের মি. সোহান পিতার আবিষ্কৃত পাওয়ার টিলারের স্বত্ব রক্ষার্থে আবিষ্কারের প্রকৃতি ও পদ্ধতি সম্পর্কিত বর্ণনা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ডিজাইন ও ড্রয়িং, মডেল ও নমুনা এবং বিজ্ঞান মেলায় প্রথম স্থান অধিকারের সনদসহ নিবন্ধকের নিকট আবেদন পত্র পেশ করবে। উক্ত প্রমাণাদি বিচার-বিশ্লেষণ করে সেগুলো উপযুক্ত বিবেচিত হলে নিবন্ধক পেটেন্ট সনদ প্রদান করবে। পাওয়ার টিলার মি. সোহানের পিতার নিজস্ব আবিষ্কার। এজন্যে তার আবিষ্কারের সকল প্রকার ডিজাইন ও ড্রয়িং, মডেল ও নমুনায় কোনো প্রকার ত্রুটি বা কাগজপত্র নকলের সম্ভাবনা নেই। তাই মি. সোহান পেটেন্ট সনদ পাওয়ার অধিকারী। সুতরাং বলা যায়, মি. সোহান পেটেন্ট সনদ গ্রহণপূর্বক পেটেন্ট নিবন্ধন করার মাধ্যমে তার পিতার আবিষ্কারের স্বত্ব ফিরে পেতে পারেন।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
মি. সোহান কি পিতার আবিষ্কারের স্বত্ব ফিরে পাবেন? উদ্দীপকের আলোকে তা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর