উদ্দীপকে বর্ণিত চুক্তিটি কি এ প্রতিষ্ঠানকে একক অধিকার ভোগের সুযোগ দেবে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পেটেন্ট চুক্তিটি উক্ত প্রতিষ্ঠানকে একক অধিকার ভোগের সুযোগ দিবে। পেটেন্ট হলো নতুন আবিষ্কৃত পণ্যের ওপর আবিষ্কারকের একচ্ছত্র অধিকার অর্জন। যার মাধ্যমে তিনি আবিষ্কৃত পণ্যের উন্নয়ন, ব্যবহার ও বিক্রয়ের একক অধিকার ভোগ করেন। এছাড়া এর মাধ্যমে একজন উদ্ভাবক মূলত তার কাজের আইনগত স্বীকৃতি অর্জন করেন। উদ্দীপকের গ্যালাক্সি লি.-এর কয়েকজন প্রকৌশলী এক বিশেষ ধরনের কাঁচ উদ্ভাবন করেন, যা সৌরবিদ্যুতের উৎস হিসেবে কাজ করবে। প্রতিষ্ঠানটি এ কাজে উৎপাদন ও বিপণনের একক অধিকার পেতে চায়। এজন্য প্রতিষ্ঠানটি সরকারের সাথে একটি চুক্তি সম্পাদন করে, যা পেটেন্ট চুক্তির আওতায় পড়ে। প্রতিষ্ঠানটি তাদের উদ্ভাবিত কাঁচের জন্য পেটেন্ট চুক্তি করায় ব্যবহারে একচ্ছত্র অধিকার অর্জন করবে। অন্যদের হস্তক্ষেপ ছাড়াই তা নিরাপদে ও একক অধিকারে এটি বিক্রয়, ব্যবহার বা ভোগ করতে পারবে। প্রতিষ্ঠানটির অনুমতি ছাড়া কেউ ব্যবহার বা বিক্রয় করলে আইনানুগ ব্যবস্থা নেয়া যাবে। আইনের মাধ্যমে ক্ষতিপূরণও আদায় করা যাবে। সুতরাং বলা যায়, পেটেন্ট চুক্তিটি উক্ত প্রতিষ্ঠানকে আইনানুযায়ী পণ্যের একক অধিকার ভোগের সুযোগ দিবে।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত চুক্তিটি কি এ প্রতিষ্ঠানকে একক অধিকার ভোগের সুযোগ দ…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর