জনাব রুবায়েত আলম কোন ধরনের বিমা পলিসি গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব রুবায়েত আলম নৌ বিমা পলিসি গ্রহণ করেছেন। নৌপথে চলাচলকারী জাহাজ ও এর পণ্যসামগ্রী ক্ষতিগ্রস্ত হলে তা ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়ে নৌ বিমা চুক্তি করা হয়। নির্ধারিত প্রিমিয়ামের বিনিময়ে বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে এরূপ চুক্তি সম্পন্ন হয়। ক্ষতি আংশিক বা সম্পূর্ণ যাই হোক বিমাকারী তা পূরণ করে। উদ্দীপকের নোবেল বিজয়ী জনাব রুবায়েত আলম যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে ৫০ লক্ষ সেট বইয়ের ফরমায়েশ পান। বইগুলো জাহাজীকরণের পূর্বে প্রাকৃতিক দুর্যোগ থেকে এগুলো সুরক্ষার জন্য তিনি একটি বিমা পলিসি গ্রহণ করেন। এ বিমার মূল বিষয়বস্তুই হলো জাহাজ ও জাহাজস্থিত পণ্য। এরূপ বিমা পলিসি গ্রহণ করায় বইয়ের কোনো ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ করবে। বৈশিষ্ট্য অনুযায়ী যা নৌ বিমা পলিসির কার্যক্রমের আওতায় পড়ে। সুতরাং বলা যায়, জনাব রুবায়েত নৌ বিমা পলিসি গ্রহণ করেছেন।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
জনাব রুবায়েত আলম কোন ধরনের বিমা পলিসি গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর