উদ্দীপকে আইনজীবীর অভিমতের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ইলিয়াছ নতুন প্রযুক্তিটি ট্রেডমার্ক আইনে নিবন্ধন করালেও পেটেন্ট চুক্তি না করার কারণে সব ধরনের আইনগত সুবিধা পাবেন না। নিবন্ধিত ট্রেডমার্ক কেউ লঙ্ঘিত করলে আইনত প্রতিকার পাওয়া যায়। অপরদিকে পেটেন্ট হলো নতুন আবিষ্কৃত পণ্য একচ্ছত্র ব্যবহারের জন্য আবিষ্কারক ও সরকারের মধ্যে চুক্তি। পেটেন্ট চুক্তি করা না থাকলে আবিষ্কারক কোনো আইনগত সুবিধা লাভ করেন না। উদ্দীপকের ইলিয়াস একটি যন্ত্র আবিষ্কার করে VOLTA নামে তা নিবন্ধন করেন। সানোয়ার নামের এক ব্যক্তি VOLTA নামেই একই ধরনের যন্ত্র বাজারে ছাড়েন। অন্যদিকে সিলেটের নাসির 'ELECTRO [গণিত] নামে ঐ একই ধরনের যন্ত্র বাজারে ছাড়েন। উভয়ের বিরুদ্ধে ইলিয়াছ আদালতে মামলা করতে গেলে সানোয়ারের বিরুদ্ধে আইনগত প্রতিকার পাওয়া গেলেও নাসিরের বিরুদ্ধে প্রতিকার পাওয়া সম্ভব হবে না বলে আইনজীবী জানান। নতুন প্রযুক্তিটি ইলিয়াছ ট্রেডমার্ক আইনে নিবন্ধন করলেও পেটেন্ট চুক্তি করেননি। ট্রেডমার্ক আইনে নিবন্ধন থাকায় সানোয়ার এ নামে পণ্য বাজারে ছাড়তে পারেন না। তাই ইলিয়াছ সানোয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু যন্ত্রটির পেটেন্ট চুক্তি না থাকায় যে কেউ নকল করে বাজারে ছাড়তে পারে। কেননা এর মাধ্যমে ভবিষ্যতে আইনগত প্রতিকার পাওয়া যায়। উদ্দীপকের নাসিরও এ সুযোগটি গ্রহণ করেছেন। তাই আইনজীবী বললেন, সানোয়ারের বিরুদ্ধে আইনত প্রতিকার পাওয়া গেলেও নাসিরের বিরুদ্ধে আইনগত প্রতিকার পাওয়া যাবে না।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
উদ্দীপকে আইনজীবীর অভিমতের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর