“বিমা হচ্ছে সদ্বিশ্বাসের চুক্তি”- ব্যাখ্যা কর।
উত্তর: বিমাচুক্তির ক্ষেত্রে প্রয়োজনীয় সকল তথ্য বিমাকারীকে জানানো আবশ্যক। কারণ বিমাচুক্তির মূল ভিত্তি হলো চূড়ান্ত সদ্বিশ্বাস। বিমাচুক্তি চূড়ান্ত সদ্বিশ্বাসের ওপর সম্পাদিত হয়। বিমাগ্রহীতার কাছে বিমার বিষয়বস্তুসংক্রান্ত সমস্ত বিষয় সম্বন্ধে সত্য ও সঠিক তথ্য প্রকাশ করা বাঞ্ছনীয়। বিমাচুক্তি সম্পাদনের সময় কোনো তথ্য গোপন রেখে, সত্য কথা প্রকাশ না করলে বিমাকারী তার ঝুঁকিগত দায় অস্বীকার করতে পারে এবং চুক্তি বাতিল হয়ে যেতে পারে। এ কারণে বিমাকে চূড়ান্ত সদ্বিশ্বাসের চুক্তি বলা হয়।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
“বিমা হচ্ছে সদ্বিশ্বাসের চুক্তি”- ব্যাখ্যা কর।
উত্তর