উদ্দীপকের পরিস্থিতিতে এম এ খালেক ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব এম এ খালেক উদ্দীপকের পরিস্থিতিতে কপিরাইট আইনের মাধ্যমে ক্ষতিপূরণ পাবেন। কেউ যদি উদ্ভাবকের আবিষ্কার তার অনুমতি না নিয়ে ব্যবহার বা বিক্রি করে তবে তিনি কপিরাইট আইন লঙ্ঘনকারী হিসেবে পরিগণিত হবেন। আর কপিরাইট আইন লঙ্ঘনকারীর ন্যূনতম ছয় মাস থেকে চার বছর কারাদণ্ড অন্যথায় ৫০,০০০ টাকা জরিমানা হতে পারে। উদ্দীপকের এম এ খালেক একটি সফটওয়্যার উদ্ভাবন করেন। তিনি একটি কোম্পানিকে সফটওয়্যারটি ব্যবহার করার অনুমতি দেন। চুক্তি মোতাবেক কোম্পানিটি তাদের হিসাব সংরক্ষণে ঐ সফটওয়্যারটি ব্যবহার করছে। ১ বছর পর দেখা গেল, অন্য দুইটি কোম্পানি ঐ সফটওয়্যার ব্যবহার করায় এটি কপিরাইট আইন লঙ্ঘন করার শামিল। এম এ খালেক কোম্পানি দুটির বিরুদ্ধে আদালতে মামলা করেন। কপিরাইট নিবন্ধিত থাকায় আদালত কোম্পানি দুটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে। ফলে তিনি আদালতের মাধ্যমে কপিরাইট আইনের অধীনে ক্ষতিপূরণ পাবেন।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
উদ্দীপকের পরিস্থিতিতে এম এ খালেক ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন কি?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর